জগন্নাথপুর (সুনামগঞ্জ): প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তাজপুর জহিরপুর নয়াবন্দর এলাকায় তাফিদা রাকিব ফাউন্ডেশনের ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় গরিব ও অসহায় রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তাফিদা রাকিব ফাউন্ডেশনের আয়োজনে ইউকে ইউরোপ ও ইউএসএ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশি ডাক্তার দ্বারা দিনব্যাপী চিকিৎসা প্রদান করা হয়,
আজ ১৬ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাজপুর জহিরপুর ফরহাদ মেমোরিয়াল ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এই মহৎ উদ্যোগের আওতায় চিকিৎসাবঞ্চিত ও সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এলাকার প্রবাসীদের এমন মানবিক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, এলাকার অস্বচ্ছল ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। তাফিদা রাকিব ফাউন্ডেশনের ডিরেক্টর মুহি আহাদ , ও ডিরেক্টর সেলিনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া লোক জন উপস্থিত ছিলেন।