শেখ ফিরোজ আহমেদ
সিনিয়র রিপোর্টার:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭ অথরাইজড কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে অবৈধভাবে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। ঘুরে ফিরে একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের অভিযোগ ও রয়েছে ইলিয়াসের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বিপুল বিত্তবৈভবের মালিক ইলিয়াসের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ এনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান বরাবর গত ২০/০৯/২০২৬ তারিখে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭ অথরাইজড কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে জানা যায় যে রাজধানী ঢাকার মিরপুরে ইলিয়াসের একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে এবং অভিজাত এলাকা বনানীতে রয়েছে নিজস্ব ফ্ল্যাট এছাড়া ইলিয়াসের নিজ এলাকা পটুয়াখালী ও মির্জাগঞ্জে নামে -বেনামে অঢেল সম্পদ রয়েছে বলে স্থানীয় সুত্রে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অথরাইজড কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে কোন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য তার কার্যালয়ে গেলে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করতে চেষ্টা করেন। এবিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)জোন-৭ অথরাইজড কর্মকর্তা ইলিয়াস বলেন, সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত তবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে কোন বক্তব্য দেন নি। সচেতন মহলের দাবি একজন সরকারি কর্মকর্তার এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন কোন ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় তাই তার এসব অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।