কবিতা-
চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক চানগাও ঠাকুরবাড়ি:
কথায় বলে ওস্তাদ মিলে লাখে
লাখে শিষ্য মিলে দুই এক জন
সেই এক ওস্তাদের জন্ম কাদা মাটিতে ঝিনুকের ভিতর রতন।
সেই ঝিনুক বংশবৃদ্ধি করে আর মানিক চতুর্দিকে ছড়িয়ে পড়ে
সেই ওস্তাদ মানিক রতন যত সব কুড়িয়ে নিয়ে রাখে তার ঘরে।
তারপর একটি একটি করে সুতুই মালা গেতে সাজিয়ে রাখে ডালায়
সেই ফুলের মালা পরিয়ে দেয়
তারা এলাকার জনতার গলায়
আসল কথায় আসি কে সেই দক্ষ ওস্তাদ এই প্রত্যন্ত এলাকার
তিনি সকলেরই চেনা যিনি মদন উপজেলার কারিগর রূপকার।
তিনি বারবার সাবেক জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেই জন
উপজেলা জনতার বন্ধু দুইবার করেছেন জাতীয় সংসদ নির্বাচন।
নাম মহিউদ্দিন যার শ্রম ঘামে
নিঃস্বার্থ আত্মত্যাগের নিদর্শন
তিনি ঝিনুক আর মানিক শহীদ স্মরণিকা সমিতির সদস্য গন।
তাদের সম্মিলিত অবদান একটি মার্কেট করেছে মসজিদ নির্মাণ
ওরা আজ মালিক সমিতি তাদের এই স্মৃতি চিরদিন থাকিব অম্লান।
তারা অনেকেই চলে গেছে সবাই চলে যাবে কেহ থাকিবে না
কিন্তু এই নেক কর্ম ফল তারা শেষ বিচারে দিনে রইল পাওনা।
আজ এই মার্কেট মালিক সমিতির মসজিদের প্রতি যে হৃদয়ের টান
সারাক্ষণ রেখে খেয়াল জান মাল দিয়ে বহু থালা করিতেছে নির্মন
তাদের মসজিদের কাজ থাকিবে বলয়
যতদিন না এই পৃথিবী না হইবে প্রলয়।