অথই নূরুল আমিন:
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা হোক, পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সেবামূলক শিক্ষাব্যবস্থা। এখানে সম্মানিত শিক্ষকদের জন্য,এমন সম্মান প্রদর্শন করা হোক, যা দেখে বিশ্ববাসী চমকে উঠুক। আমার ধারণা যে, সরকার থেকে শুরু করে, শিক্ষার্থী - অভিভাবক সবাই যখন শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। তখন যেমন শিক্ষার মান ভালো হবে। তেমনি ফুটে উঠবে সমাজে সুন্দর অসংখ্য বিষয়। শিক্ষার্থীরাও পাবে প্রকৃত শিক্ষা অর্জন ও শিক্ষা অর্জনের সুন্দর পরিবেশ।
আমি চাই দেশের ছোট বড়ো বেসরকারি সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হোক। সেখানে পরিপূর্ণ শিক্ষক নিয়োগ দেয়া হোক। শিক্ষকদের চাকরি জীবন শেষে, সঙ্গে সঙ্গে অবসর ভাতা দেয়া হোক। তাছাড়া আজীবন একটি শিক্ষক ভাতা চালু করা হোক। এটা সামান্য হোক। এখানেই শিক্ষকদের শতভাগ মূল্যায়ন প্রমাণ করবে।
অন্যদিকে দেশের সকল শিক্ষার্থী অবৈতনিক লেখাপড়া করার সুযোগ সরকারের পক্ষ থেকে তৈরি করে দেয়া হোক। শিক্ষাখাতের সবধরনের বাণিজ্য বন্ধ করার জন্য, শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে অবৈতনিক শিক্ষাব্যবস্থা পদ্ধতি। আমি চাই শিক্ষাখাতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি, পর্যায়ক্রমে মাষ্টার্স + ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত অবৈতনিক লেখাপড়া করুক। তবেই সমাজে আগামীতে পাওয়া যাবে সুন্দর মনের জনবল।
একটা সময়ে দেশি- বিদেশি মিডিয়ায় নিউজ হোক। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বিশ্বের মধ্যে এতো তম।আর আনন্দে বুকটা ভরে উঠুক গোটা জাতির।
আমি চাই স্বাধীনতার ৫৫ তম বর্ষ উপলক্ষ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি সেরা বিশ্ববিদ্যালয় গুলোকে ৫৫ তলা করা হোক। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস গুলো সৌখিন ভাবে তৈরি করা হোক। প্রতিটি রুম, দুইজন, চারজন, ছয়জন ছাত্র বা ছাত্রীর জন্য তৈরি করা হোক। রুম গুলোকে চমৎকার ভাবে সাজানো হোক। প্রতিটা রুমে এসি থাকুক। যেন কোন রুমে কখনও কোন মশা - মাছি, চারপোকাও তেলাপোকা জন্মাতে না পারে। কথা থাকে যে, কলেজ জীবন " ইউনিভার্সিটি লাইফ" হচ্ছে একটা আনন্দময় সময় । শিক্ষা জীবন শেষ করার পরেই সবাই আপন কাজে, অনেকেই সংসার জীবনে চলে আসে। কেউ ভালো থাকে, কেউ মন্দ থাকে।
তাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানাই। সবার আগে শিক্ষাখাতকে পরম যত্ন সহকারে সাজানো হোক। একটি নব প্রজন্মকে তার উঠতি বয়সে, যত সুন্দর করে, যত যত্ন করে সাজিয়ে তোলা হবে। ততই একটি জাতি তাড়াতাড়ি উন্নত হবে।
অথচ আমাদের দেশে সবচেয়ে অসুন্দর বিরাজ করছে সেই একজন শিশু বেড়ে উঠার সময়ের শিক্ষাখাতে। যেখানে নেই কোন আধুনিক ব্যবস্থা, নেই পড়ালেখার গুণগত মান। শিক্ষা শেষে নেই শিক্ষার্থীদের কোন ভবিষ্যত। ওরা যেমন বৈষম্যের শিকার শিক্ষায়, তেমনি শিকার শিক্ষা বাণিজ্যের । কয়েক লক্ষ টাকা ব্যয় করে মাষ্টার্স ডিগ্রী নেয়ার পরেও সরকারের পক্ষ থেকে নেই কোনো সু - সংবাদ, নেই কোন আশ্বাস।
এতো বড় অগোছালো দেশের শিক্ষাখাত। তার মধ্যে এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা যেন দেশের প্রতিটা সরকারের মাথা ব্যথার কারণ। তাদের দায় দাবীর প্রচার গুলো ফেসবুকে দেখার পর, তাদের আন্দোলন, তাদের মানববন্ধন দেখার পর, তাদের ক্ষুধার্ত আহাজারি দেখার পর, যেকোনো শিক্ষার্থীর মনে ঘৃণার জন্ম হবে অটোমেটিক। তার মন বলবে লাখ লাখ শিক্ষক আমাদের দেশে তাদের দাবী গুলো সরকারের পক্ষ থেকে পূরণ করতে পারছে না, তো আমার লেখাপড়া করে কি লাভ হবে?
পরিশেষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আহবান। দেশের এমপিও প্রথা বাতিল করুন। দেশের সকল প্রকার শিক্ষাকে সরকারি করে দিন। শিক্ষা বাণিজ্যের সিন্ডিকেট ভেঙ্গে দিন। তাতেই মাত্র দশ বছর পর দেশে পাবেন দেশপ্রেমিক বিশাল এক জনবল। পাবেন মানবসম্পদে ভরপুর প্রায় তিন কোটি যুবক - যুবতি। দেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে তখন নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারবেন আজীবন । বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কদের তালিকায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আপনার নাম। রাজা রামমোহন, মাহাথীর মোহাম্মদ, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব ইতিহাসের পাতায় চির অমর হয়ে থাকবেন। সেই উজ্জল নাম, যা মুছে দেবার মতো ক্ষমতা কারো হবে না। ইনশাআল্লাহ।
মনে করুন নোবেলজয়ী না হবার মতো যদি তা নাও হয়। উপরে পদ্ধতি মতে শিক্ষাব্যবস্থা চালু করলে, আগামী দশ বছর পর দেখবেন। দেশে সরকারিভাবে ঘুষ খাওয়া কমে আসছে । স্বাস্থ্যখাতে দুর্নীতি কমে আসছে। আইনশৃঙ্খলা সুন্দর হয়ে আসছে। কারণ তখন শিক্ষিত প্রতিটা যুবক - যুবতি মানবিক হয়ে, সমাজে জনগণের সেবা দিবে অটোমেটিক। এই মর্মে প্রধানমন্ত্রীকে অবহিত করছি যে, শিক্ষা বৈষম্যের অবসান হলে দেশের মানুষজন মহা খুশি হবে। এমন খুশি করতে পারবেন না একনেক সভায় ট্রিলিয়ন ডলারের বাজেট করে যদি উল্টাপাল্টা সেতু ব্রিজ মেট্রোরেল এমনকি আরো দুর্লভ কাজ করলেও। এই শিক্ষাকে পাশ কাটিয়ে বিগত সরকারের আমলে জনগণকে উন্নয়ন আর উন্নয়নের নামে বোকা বানালেও শেষ রক্ষা কিন্তু হয়নি।
আবার সেই শিক্ষা বাণিজ্য প্রসঙ্গে কিছু বলি। শিক্ষা খাতে আজকে কি হচ্ছে? ঐ যে শিক্ষা বাণিজ্যি। এই শিক্ষা বাণিজ্যের কষ্টের কারণে , তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত । একটা শিক্ষার্থী বেসরকারি খাতে সেই, প্লে - নার্সারি কেজি ওয়ান টু থেকে দশম শ্রেণি পযর্ন্ত একেকজন শিক্ষার্থী তারা চরম শিক্ষা বাণিজ্যের শোষণের শিকার। এস এস সি পাশ করার পর, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো তো দিনের ডাকাতের মতো শোষণ করছে শিক্ষার্থীদেরকে, নির্দয়ভাবে। একমাত্র দেশের শিক্ষা বাণিজ্যের কারণে তাদের সেই জনসেবা করার মানসিকতা থাকে না। যখন কর্মজীবনে সরকারি বা বেসরকারী যখন চাকরি করে তখন তারা সেবার নামে হিংস্র হয়ে উঠে রাগে ক্ষোভে । (শিক্ষা পর্ব দুই )
অথই নূরুল আমিন
চেয়ারম্যান, বাংলাদেশ অনূআ শিক্ষা কমিশন ( সদর দপ্তর )
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখকও রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র, জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা ( গ্রন্থলেখক )
মোহাম্মদপুর, ঢাকা থেকে, ০১৫৫৬৫০৭১৩৪ (হোয়াটসঅ্যাপ)