শেখ ফিরোজ আহমেদ
সিনিয়র রিপোর্টার:
ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ২৩সে নভেম্বর সোমবার ২০২৬ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগ অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আবদুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব সালাহ উদ্দিন আইয়ুবী এমপি।
বিশেষ অতিথি হিসেবে আর ও উপস্থিত ছিলেন ঢাকসুর ভিপি জনাব সাদিক কায়েম।
উক্ত প্রীতি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মতিন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা
জনাব নাজিমউদ্দীন মোল্লা সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর
ড. মোবারক হোসেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির
অধ্যাপক আলমগীর সরকার নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা
জনাব সাইফুল ইসলাম শহীদ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা
জনাব শাকিল আহমেদ সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা উত্তর জেলা
ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জননেতা জনাব মনিরুজ্জামান বাহলুল আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা।
ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের প্রীতি সমাবেশে বক্তারা পলাতক ফ্যাসিস্ট সরকারের আগুন সন্ত্রাসের সমালোচনা করে বলেন আওয়ামিলীগ সরকারে থাকতে অপহরণ ঘুম খুন করেছে আর এখন আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে।
আওয়ামীলীগের কাজ ধ্বংস করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজ উদ্ভাবন করা তৈরি করা বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের পাহারাদারি করতে চায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ সরকারের প্রতি শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবি সহ জুলাই সনদ বাস্তবায়ন করে সকল শহীদের বিচারের দাবি জানান।
সভাপতির বক্তব্যে জননেতা জনাব মনিরুজ্জামান বাহলুল ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেেন এবং তাকে বিপুল পরিমাণ ভোট দেওয়ায় দাউদকান্দি বাসির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামীর দাউদকান্দি হবে চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত মাদকমুক্ত শান্তি সমৃদ্ধির দাউদকান্দি এই আশাবাদ তিনি ব্যক্ত করেন।