শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীউলায় রিংবাঁধ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

Coder Boss / ৫৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

শেখ অা্বুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি

Manual6 Ad Code

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা টু কোলা রিং বাঁধের কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার সকালে রিং বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে রিং বাঁধের কাজ শেষ করব। তিনি আরও বলেন, এই রিং বাঁধ দেওয়ার ফলে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী, কলিমাখালী (আংশিক), মাড়িয়ালা (আংশিক) ও প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়ার একটি অংশ বাইরে থাকবে। অপরদিকে, এই বাঁধটি সম্পন্ন হলে শ্রীউলার প্রায় ২০টি এবং আশাশুনি সদর ইউনিয়নের ১৪টি গ্রামে জোয়ারের পানি ওঠা-নামা বন্ধ হয়ে জন ভোগান্তি কমবে। আর যারা রিং বাঁধ এর বাহিরে পানিবন্দি হয়ে থাকবেন তাদেরকে সরকারি সহযোগিতার মাধ্যমে সাময়িকভাবে আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করে এগিয়ে আসতে হবে এবং এ কাজে সহযোগিতা করতে হবে। তাহলে এসব এলাকা রক্ষা করা সম্ভব হবে। রিং বাঁধের কাজ পরিদর্শনকালে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিমসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code