শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে পরিকল্পিত হামলার অভিযোগ ১ যুবক গুরুতর আহত

Coder Boss / ৫৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত হামলায় ১ যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত যুবক তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের শ্যামলাল বর্মনের ছেলে রবিন বর্মন (২৫)।

Manual7 Ad Code

এ ঘটনায় রবিন বর্মনের চাচা সুরেশ বর্মন বাদী হয়ে ৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, জমি জামা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের
সুরেশ বর্মন ও বংক বর্মনের মধ্যে বিরোধ চলে আসছিল।

Manual5 Ad Code

পুর্ব বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় আনোয়ার পুর বাজার থেকে সুরেশ বর্মনের ভাতিজা রবিন বর্মনকে বাড়ি যাওয়ার পথে বংক বর্মন সহ তার ভাই বিরেন্দ্র বর্মন, অমর বর্মন,জিতেন্দ্র বর্মন,শ্যামল বর্মন মিলে রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

Manual5 Ad Code

হামলায় রবিন বর্মনের মাথায় গুরুতর আঘাত লাগলে সাথে সাথে মাটিতে পরে যায়। এ সময় হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে রবিনের পেটে ও পায়ে গুরুতর আঘাত করে। পরে স্থানীয় লোকজন রবিনকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত রবিন বর্মনের অবস্থা গুরুতর দেখে রাত ১২ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রবিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code