শিরোনাম
শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পূবালী ব্যাংক এর অনিয়ম ভাবাই যায় না।

Coder Boss / ৪১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক ঃপূবালী ব্যাংক লিঃ এ সারা বাংলাদেশে ৪৮২ টি শাখা আছে। এর মধ্যে ১০০ অধিক শাখায় আর্মড গার্ড আছে মাত্র প্রতি শাখায় একজন।
তাদের দিয়ে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ দিনের পর দিন মাসের পরে মাস বিরতিহীন ভাবে ২৪( চব্বিশ ঘণ্টা) ডিউটি পালন করতে বাধ্য করছেন। কেউ কেউ যদি ৮ ঘন্টা ডিউটি চেয়ে মানবসম্পদ বিভাগের লিখিত আবেদন করে। শাখা ব্যাবস্থাপক তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে, তার নিজের জেলা হতে ৬০০ কিলোমিটার দূরে বদলীর সুপারিশ করেন।
এভাবে বেশ কয়েক জনের বদলী হয়েছে। সিনিয়র আর্মড গার্ড, দনিয়া শাখা ঢাকা। হতে ৮ ঘন্টা ডিউটি আবেদন করলে তাকে, বারাইগ্রাম বাজার শাখা, সিলেট, বদলী করা হয়েছে।
আরেক জন সিনিয়র আর্মড গার্ড মোঃ ইসমাঈল হোসনে ৮ ঘন্টা ডিউটি আবেদন করলে তাকে খুলনা বিভাগের,সাতক্ষীরা জেলায় বদলী করা হয়েছে।
অনুসন্ধান করে জানা যায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত অস্ত্র নিয়ে গেটে ডিউটি করেন। আর সন্ধ্যা ছয়টার পর চলে অস্ত্র ছাড়া আরও ১৬ ঘন্টা ডিউটি। এই ১৬ ঘন্টা অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় প্রতিটি শাখার একজন আর্মড গার্ড কে। আর শুক্রবার শনিবার ডিউটি চলে সাপ্তাহিক ছুটি নাই ঐ সমস্ত ভাইদের।
অনেক শাখা ব্যাবস্থাপক আবার চালকী করে, ভয়ভীতি প্রদর্শন করে ২৪ ঘন্টার ডিউটি দুই জনের নামে( ১২+১২)২৪ দেখায় ডিউটি রেজিস্ট্রার খাতায়।
কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার পর্যন্ত। দুজনেই ডিউটি করেন।
মামলা থেকে বাঁচার জন্য ডিউটি ইন্জিনিয়ারিং করে ৮/১২ ঘন্টা শুধু রেজিস্ট্রার খাতায় দেখায়। কিন্তু বদলী ও চাকরির ভয় দেখিয়ে সুকৌশলে ২৪ ঘন্টা ডিউটি করতে বাধ্য করা হয়েছে আর্মড গার্ডদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code