শিরোনাম
আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংকে গ্রীণজোন ঘোষণা করায় অাজ শুক্রবার প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Coder Boss / ৪৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual5 Ad Code

মোহাম্মদ দি‌লোয়ার হোসাইন বা‌নিয়াচং(হ‌বিগঞ্জ) : করোনা ভাইরাস কোভিট-১৯ এ সারা পৃথিবী লন্ড ভন্ড। চারদিকে এক অস্থিরতা বিরাজ করছে। মৃতের সংখ্যা ৪ লাখের উপরে। জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। এর বাইরে নয় বাংলাদেশও। এমনি সময় হবিগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীনজনপদ বানিয়াচং উপজেলাকে গ্রীণ জোন হিসেবে ঘোষণা করেছেন প্রশাসন। এ খবরে এ জনপদের নারী-পুরুষ সবাই বেজায় খুশি। মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপনের স্বার্থে শুক্রবার (১৯ জুন) উপজেলার সকল জামে মসজিদে দোয়া মাহফিলের নির্দেশনা দিয়েছেন বানিয়াচংয়ের সম্মিলিত ওলামা সমাজ। পবিত্র জুমআর নামাজ শেষে মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তওবা-ইস্তেগফার করার আহবান জানিয়েছেন আলেম নেতৃবৃন্দ। এ ব্যাপারে বানিয়াচংয়ের শীর্ষ স্থানীয় আলেম ও বিশিষ্ট লেখক এবং গবেষক মুফতি কাজী আতাউর রহমান তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বানিয়াচংয়ে প্রশাসন কতৃক গ্রীণজোন ঘোষণা করায় শুক্রবার প্রত্যেক জামে মসজিদে খতিব সাহেবদের আহবান করা হয়েছে দোয়া মাহফিল করার জন্য। পাশাপাশি জুমআর খুৎবায় করোনা ভাইরাস যতদিন আছে ততদিন পর্যন্ত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে চলা।

Manual2 Ad Code

উল্লেখ্য, বানিয়াচং উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ইউ এনও মো. এামুন খন্দকার, ইউ এইচও ডা. আবুল হাদী মোহাম্মদ শাহপরান ও এসিল্যান্ড মো. মতিউর রহমান খানসহ থানার একদল পুলিশ। তাঁরা করোনার ভয়কে জয় করে অবিরাম ছুটে চলেছেন প্রত্যন্ত অঞ্চলে। উদ্দেশ্য একটাই, যে করেই হউক প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে এ উপজেলার মানুষকে সচেতন করা এবং ক্ষয়ক্ষতি অনেক কম থাকা। এ কঠোর পরিশ্রমের ফলশ্রুতিতে আজ বানিয়াচংকে গ্রীণ জোন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code