শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন?

সিলেট নিউজ ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন ভূমি অফিসের একজন সাধারণ পিয়ন গত ৬ বছরে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার জীবনযাত্রার মান এবং অর্জিত সম্পদ দেখে এলাকাবাসী বিস্মিত। দিগড় ইউনিয়ন ভূমি অফিস, হামিদপুর বাজার হতে ১০০০ গজ দূরে অবস্থিত এবং দিগড় ইউনিয়নের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করে থাকে। 
সূত্র জানায়, মিজানুরের পরিবার তেমন স্বচ্ছল ছিলো না, তার বাবা (আজাহের) গ্রামগঞ্জে রাজমিস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতো, সহায় সম্ভলহীন অবস্থা ছিলো তাদের। মিজানুর বিয়ে করলে তাঁর বাবা বিষয়টি মেনে নেয়নি বরং মিজানুরকে তাঁর বাবা বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে মিজানুর ঘর জামাই হয়ে শশুর বাড়ি থেকে যায়। বিয়ের বয়স প্রায় ১২/১৩ বছর। মিজানুরের শশুর (মজিদ) এর অবস্থাও তেমন স্বচ্ছল ছিলো না, ঐ সময় তাদেরও অর্থ সম্পদ তেমন ছিলো না। হঠাৎ করেই ‘দিগড় ভূমি অফিসের পিয়নের আলাদিনের চেরাগ: ৬ বছরেই কোটিপতি!’ সূত্র আরো জানায়, মিজানুরের শশুর বাড়ির এলাকা (বাইচাইল) থেকে নজরুল মিয়া, মুহাম্মদ ম্যাম্বারের ছেলে হায়দার মিয়ার কাছ থেকে বায়না করে। কিন্তু হায়দার মিয়া নজরল মিয়ার সাথে এই ব্যাপারে ৫/৬ মাস ঘরিমসি করে সময় নষ্ট করে যার দরুণ এই জমি নিয়ে বিবাদ সৃষ্টি হয়। তখন তাদের এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে হায়দার মিয়ার কাছ থেকে মিজানুর ৬ শতাংশ জমি চড়া দামে ক্রয় করে। ৬ শতাংশ জমি ১৮ লাখ টাকায় (প্রতি শতাংশ ৩ লাখ টাকা) ক্রয় করে। সেখানে ৫ তলা ফাউন্ডেশন তুলেছে, ১তলা বিল্ডিং এর ছাদ ঢালাই করতেই ২৬ লাখ টাকার উপরে খরচ হইছে এবং মিজানুরের বাবা (আজাহের) সেখানে দিন মজুরি হিসেবে কাজ করতেছে বলে জানা যায়।
২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী, ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন বা অফিস সহায়ক (২০তম গ্রেড) পদের বর্তমান শুরুতে মাসিক মূল বেতন ৮,২৫০ টাকা।
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে তাদের বর্তমান মাসিক মোট বেতন সাধারণত ১৩,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার বেশি হয়।
৬ বছরের মোট বেতনের একটি আনুমানিক হিসাব:
মাসিক বেতন (আনুমানিক): ১৫,০০০ টাকা (ভাতা সহ)
১ বছরের বেতন: ১৫,০০০ টাকা × ১২ মাস = ১,৮০,০০০ টাকা
৬ বছরের বেতন: ১,৮০,০০০ টাকা × ৬ বছর = ১০,৮০,০০০ টাকা (দশ লক্ষ আশি হাজার টাকা)।
ভূমি অফিসের পিয়ন মিজানুরের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code