শিরোনাম
ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? গুলশানে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক সেন্টারের যাত্রা শুরু
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হাঁদা পাণ্ডব’ গ্রামের মানুষদের নিয়ে (পোরো গ্রাম) উল্লেখ করে  কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা এবং এর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় ইসলামবাজারে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।https://dailysylhetnews24.com/2026/11/01/63847/

সমাবেশে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি মতছির আলী, সুনাফর আলী, সাবেক মেম্বার আঃ মছব্বির, ডা. ইউনুছ আলী, আং সুবহান প্রমুখ। https://dailysylhetnews24.com/2026/11/01/63847/

সমাবেশে বক্তারা বলেন, “ঘিলাছড়া এলাকার কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাঁদা পাণ্ডব দুুই গ্রাম নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, যার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা নরসিংপুর এলাকার মুরুব্বীদের কাছে এর সঠিক বিচারপ্রার্থী। তারা কেন সমগ্র হাঁদা পাণ্ডব এলাকার মানুষদের জড়িয়ে এমন অপমানজনক মন্তব্য করবেন? আমাদের এলাকার যুবকরা ভুল করতেই পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভুলের বিচার ১৬ আনা হবে। ভুল তো আর পুরো এলাকার সবাই করেনি, করেছে মাত্র ৫-৭ জন। এর জন্য পুরো এলাকার মানুষকে হেয় করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।”https://dailysylhetnews24.com/2026/11/01/63847/

​

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাঁদা পাণ্ডবের খেলোয়াড়রা ফুটবল খেলতে গেলে ঘিলাছড়া গ্রামের কমিটির লোকজনের সাথে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। সেখানে খেলোয়াড় ও দর্শকদের ওপর অতর্কিত হামলায় হাঁদা পাণ্ডবের অন্তত ১৪-১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরবর্তীতে উভয় এলাকার মুরুব্বীয়ানদের সমন্বয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে আপস-মীমাংসা করা হয়েছিল।

Manual8 Ad Code

​

Manual4 Ad Code

পূর্বের এই বিরোধের জের ধরে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় হাঁদা পাণ্ডবের কয়েকজন কিশোর মিলে ঘিলাছড়া গ্রামের একজনের ওপর আক্রমণ করে তাকে আহত করে। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের হাঁদা পাণ্ডবের লোকজন কোনো প্রশ্রয় দেননি, বরং তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

Manual6 Ad Code

​ঘটনার পর স্থানীয় মুরুব্বীদের পক্ষ থেকে বিচার বা মীমাংসার প্রস্তাব দেওয়া হলেও ঘিলাছড়ার একটি পক্ষ তা প্রত্যাখ্যান করে বিচার মানছে না বলে অভিযোগ করেন বক্তারা। উল্টো তাদের এলাকার লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য চালিয়ে গেলেও তাদের মুরুব্বীরা এর কোনো প্রতিবাদ বা বিচার করছেন না বলে সমাবেশে ক্ষোভ প্রকাশ করা হয়।

Manual7 Ad Code

​সমাবেশ থেকে অবিলম্বে এই উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে সুষ্ঠু বিচার ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code