শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ?

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

জাকির হোসেন,বানারীপাড়া বরিশাল:

Manual5 Ad Code

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ৪ নং চাখার ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি? তবে এবারের নির্বাচনে ভোটারদের সুর অন্য বছরের তুলনায় ভিন্ন। সাধারণ মানুষ এখন আর গালভরা প্রতিশ্রুতিতে ভুলতে রাজি নয়; তারা চাচ্ছেন এমন একজন যোগ্য নেতৃত্ব, যার নিজস্ব স্বচ্ছলতা আছে এবং জনসেবার মানসিকতা রয়েছে।
​চাদাবাজি ও সালিশ বাণিজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা। স্থানীয় সচেতন ভোটারদের মতে, দীর্ঘদিন ধরে চাখার ইউনিয়নে একশ্রেণীর অসাধু ব্যক্তি বিচার-সালিশের নামে চাদাবাজি ও গরিব-অসহায় মানুষের ওপর জুলুম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের আয়ের প্রধান উৎসই হলো সালিশ বাণিজ্য। একে অপরের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়ে পকেট ভারী করা এসব ব্যক্তিদের সমাজের ‘কীট’ ও ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করছেন সাধারণ মানুষ। ভোটাররা সাফ জানিয়ে দিয়েছেন, যারা সালিশ বাণিজ্য করে সংসার চালায়, তাদের থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা গেছে, তারা এমন একজনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান যার নিজের ‘পেটে ক্ষুধা নেই’, অর্থাৎ সরকারী বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হয় না। যিনি সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবেন। টিআর, কাবিখা বা ভিজিডির চালের মতো সরকারি ত্রাণের প্রতি যার কোনো মোহ নেই। দলীয় পদের অহংকার বা উগ্রতা থাকবে না, বরং সাধারণ মানুষের জন্য সর্বদা নিবেদিত থাকবেন। চাখার ইউনিয়নের সাধারণ ভোটাররা বলেন, “আমরা উন্নয়নশীল ও সুন্দর একটি ইউনিয়ন গড়তে চাই। সালিশের নামে যারা পকেট কাটে বা উগ্র আচরণ করে, তাদের আর পরিষদে দেখতে চাই না। আমরা চাই একজন সৎ ও সাদা মনের মানুষ, যিনি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করবেন।”

​নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, জনমত ততই একজন নির্লোভ ও জনবান্ধব প্রার্থীর পক্ষে সুসংহত হচ্ছে। এখন দেখার বিষয়, জনগণের এই আকাঙ্ক্ষার প্রতিফলন আসন্ন নির্বাচনে কতটা ঘটে

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code