হবিগঞ্জ প্রতিনিধি:
সারাদিন সরকারি দায়িত্ব পালন করে গভীর রাতে অভিযান কৃষি জমিতে মাটি কাটা দায়ে এই উদ্যোগ্য কৃষক বাঁচলে দেশ বাঁচব, আজ রাত ১১ টায় গাদীশাল এলাকায় কৃষি জমি থেকে অনুমতি ব্যতীত মাটি কর্তন করার অপরাধের অভিযোগ পাওয়ায় ঘটনাস্থলে যেয়ে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত এলাকায় আব্দুল জাহির, পিতা-আব্দুল গফুর, সাং-গাদীশাল, অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করেছেন মর্মে প্রমাণিত হয়। পরবর্তীতে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি উত্তোলন করার অপরাধে উক্ত ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়াও, অনুমতি ব্যতীত মাটি উত্তোলন এর বিষয়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
চুনারুঘাট উপজেলার সকল স্থানে কৃষি জমি থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি উত্তোলন এর বিষয়ে উপজেলা প্রশাসনের কটুর পদক্ষেপ সহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
বাংলাদেশ কৃষি জমির উপর নির্ভরশীল এবং সেই কৃষি বর্গা চাষ করেও অনেক পরিবার জীবন নির্ভর করছেন তাই এ বিষয়ে অনেক সচেতনতা অবলম্বন করে সাধারণ মানুষের জীবনে কোন ক্ষতি না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের সকলের। উপজেলা প্রশাসনে এই কঠোর পদক্ষেপে চুনারুঘাট বাসির কৃষি জমির উর্বরতা সকল পদক্ষেপ উনি নিবেন এবং এ ধরনের কাজের সাথে যারা জড়িত তাদের কোন ছাড় নেই বলে প্রতিজ্ঞাবদ্ধ।