শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

সিলেট নিউজ ডেস্ক / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া:

Manual1 Ad Code

বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, সুস্থ জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে স্থানীয় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, ডাঃ লুৎফর আজিজ যোগদানের পর থেকে হাসপাতালে নিয়মিত সিজারিয়ান অপারেশন শুরু হয়েছে, যা আগে সাধারণ মানুষের জন্য দুষ্কর ছিল। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় সেবার মান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেন্টাল সার্জন ডাঃ আজিজুন্নেছা রুবা,ডাঃ মাফুজা রহমান।
​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ​উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
​পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমটিইপিআই রিয়াজ মুন্সি ও নার্সিং কর্মকর্তাবৃন্দ।
​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্তমানে হাসপাতালের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা এবং দায়িত্বরত চিকিৎসকদের আন্তরিকতায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তি বিরাজ করছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code