শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে

সিলেট নিউজ ডেস্ক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

অথই নূরুল আমিন:

প্রিয় পাঠক মহল আশাকরি অনেকেই ভালো আছেন। তবে সবাই যে ভালো নেই। তা আমি নিশ্চিত। আজকে সকালেও শিক্ষা সমস্যা নিয়ে একটি পরিপূর্ণ লেখা লিখেছি। কিন্তু বিকেলে দৈনিক বিডি ক্রাইম টাইমস, এর সম্পাদক ইসমাইল হোসেন সৌরভ ফোন দিয়ে বলছেন অন‍্য আরেকটি লেখা লিখতে আর সেটা পণ্যের দাম বৃদ্ধি ও দেশের অর্থ সমস্যা নিয়ে তাই আজকের এই বিকেলের লেখাটি উৎসর্গ করে দিলাম ।দেশের ভুক্তভোগী জনগণের জন‍্য।

বাংলাদেশের জন্মলগ্ন থেকেই সরকারের রয়েছে অর্থনৈতিক অভাব। যখন যে সরকার ক্ষমতায় এসেছে। তাকেই কোনোভাবে বিদেশী ঋণ করতে হয়েছে। এটা মূলত একটি রাজনৈতিক দল ক্ষমতায় বা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার। এককথায় সব সরকারের আমলে একই চিত্র ছিলো। বিদেশী ঋণ করে দেশের উল্টাপাল্টা কিছু কাজ কাম জনগণকে মিথ্যা আশ্বাস দেয়া ছাড়া আর কিছু নয়।

স্বাধীনতার পর থেকে কোন্ সরকার কি করেছে। কার আমল কেমন ছিলো? এসব প্রায় অনেকেরই জানা আছে। আজকে আমি বতর্মান সরকারের কর্মজ্ঞান নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করছি। ১২ জানুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনের মাধ‍্যমে বিএনপি রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটের মাধ‍্যমে সরকার গঠন করে। কথা থাকেযে, দীর্ঘ আট মাসেও একটি সরকার অর্থের অভাবে স্থানীয় নির্বাচনটা পর্যন্ত করতে পারছে না। স্থানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম চলছে প্রশাসকসহ অন‍্যান‍্য জনবল দিয়ে।

Manual7 Ad Code

সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা মন্ত্রী এমপি ও তাদের পিএস এপিএসদের বেতন ভাতা চলছে পুরাদমে এমনকি নব‍্য বিরোধী দলের এমপিরা ও তাদের পিএস এপিএসদের বেতন ভাতাও চলছে সঠিকভাবে । জাতীয় অর্থনৈতিক পরিষদ ( একনেক ) তাদের কার্যক্রম চলছে রাজারবাড়ির ঠিক লাগামহীন পাগলা ঘোড়ার মতো।

তারাও তাদের মতো করে আরো শতাধিক পদ্মা সেতু হাজারো মেট্রোরেল কোটি মাইল দশ লেনের রাস্তা যেমন সড়ক মহা সড়ক। ছয়শ মডেল স্কুল। যেন ঠিক শেখ হাসিনার ফটোকপি আজকের এই একনেক কমিটি। সেখানে সরকারের নিজস্ব কোনো অর্থ নেই। সব অর্থই জনগণের ভ‍্যাট ট‍্যাক্স আর বিদেশী ঋণ। সেখানে একনেক সভার পাগলামী দেখলে মনে হয়। কানে তালা আর চোখে কালো চশমা লাগিয়ে নীরবে ঘরে বসে থাকি।

আজকে সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ জনগণ কিন্তু কোন শুভ মেসেজ পাচ্ছে না। অতিরিক্ত পণ্যের মূল্য বৃদ্ধির ফলে গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করেছে গত সপ্তাহে। এখানে সরকারের পক্ষ সঠিক কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে এই আন্দোলন আরো বড় আকার ধারণ করতে পারে। একসময় এই আন্দোলন এমন বড় হতে পারে। যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের নাও থাকতে পারে।

Manual3 Ad Code

দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০% শ্রমিক। যেমন গার্মেন্টস শ্রমিক ছোট ছোট মিল কারখানা হোটেল রেষ্টুরেন্ট শ্রমিক স্থল ও নৌপরিবহন শ্রমিক। এছাড়া নিত‍্য আয় করে জীবিকা নির্বাহ করে এমন শ্রমিকের সংখ্যা ও প্রায় কোটি ছাড়িয়ে।

জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রথমেই জনগণের গলায় পারা দিয়ে পণ্যের ভ‍্যাট বাড়ানো হয়। ৫০ শতাংশ থেকে তিনশ শতাংশ পর্যন্ত। আর রাতারাতি পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে যায়। তখনই বিপদে পরে কম বেতনের চাকরিজীবীরা এবং কেটে খাওয়া জনগণ। যাদের পরিমাণ মোট জনসংখ্যার ৬৯% শতাংশেরও বেশি।

Manual1 Ad Code

একটি পরিসংখ্যান দেখা যায় পণ্যের মূল্য বৃদ্ধি হলে সবচেয়ে বেশি অসুবিধায় কারা পরে? এককথায় যাদের ভূমি নেই। বাড়ি নেই। বিশেষ করে ভাড়াটিয়া জনগুষ্টি। এখানে তাদের সমস্যার বেশি কারণ হচ্ছে। যখনই সরকার বিদ‍্যুত বিল বাড়িয়ে দেয়। তখনই বাড়ির মালিক ঘরভাড়া বাড়িয়ে দেয়। এমন সময়ে নিম্ন আয়ের সকল প্রকার জনগণ তখনই অর্থকষ্টে পরে যান।

আমি খোঁজে পাই না। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের মূলত কাজটা কি? একটা এসে বড় বড় মেগা প্রকল্প চালু করে দেয়। এরকম অসংখ্য প্রকল্পের কাজ শেষ না হওয়ার আগেই অনেক সরকারের পতন হয়ে যায়। তারপর অন‍্য সরকার এসে সেই প্রকল্প স্থগিত করে দেয়। আবার তারা নতুনভাবে সেই মেগা প্রকল্পের কাজ শুরু করে। আমার কাছে মনে হচ্ছে সরকার গুলো সবই এক গোয়ালের গরু। গায়ের রং আর কথা বলার ধরন আলাদা ছাড়া বাকি সব কর্মকাণ্ড একই রকম। আট মাসে গ‍্যাসের দাম আট বার বেড়ে গেলো সরকার কোন সমাধানেই আসতে পারল না। আর কতবার বাড়বে তা হয়তো সরকার ও জানে না।

পোলাওর চালে কেজিতে একশ টাকা বেশি। এরকম খবর হয়তো এই সরকার রাখারই প্রয়োজন মনে করছে না। এমপিওভুক্ত স্কুল শিক্ষকেরা তাদের দাবী দাওয়া নিয়ে ফেসবুকে সোচ্চার। ফলের দাম বেড়েছে পাঁচ গুণ। দেশের ভূক্তভোগী জনগণ আজকে প্রশ্ন তুলছে। আসলে সরকারের কাজটা কি? এই হালে লাগামহীন পাগলা ঘোড়ার মতো দেশ চলতে থাকলে। সরকার থাকা আর না থাকা সমানে সমান।

অথই নূরুল আমিন

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code