শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

“বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা

সিলেট নিউজ ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

মোঃ শাহ আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual4 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি "

ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার। সভা সঞ্চালনা করেন ইরার সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, মেয়েদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আর্থিক সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণ করতে হবে। এ জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার পাশাপাশি একটি সুপরিকল্পিত ও কাঠামোগত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।
সভাপতির বক্তব্যে ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার বলেন, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে আর্থিক বরাদ্দ বাড়ানো এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।"বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি "

ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
সভায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধু অর্থের অভাব কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন।
এ সময় উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে উপজেলা পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি "

ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা

Manual2 Ad Code

মালালা ফান্ডের অর্থায়নে এবং এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীকে ঝরে পড়া রোধ এবং তার পড়াশোনা অব্যাহত রাখার লক্ষ্যে ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তারের উপস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ইরার সকল কর্মকর্তা-কর্মচারী তাঁদের নিজস্ব তহবিল থেকে সম্মিলিতভাবে ওই শিক্ষার্থীকে ১২, ১০০/- (বারো হাজার একশত ) টাকা সহায়তা প্রদান করেন। শিক্ষার্থীর শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এবং ঝরে পড়া প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়।

Manual4 Ad Code

সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code