শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে

সিলেট নিউজ ডেস্ক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

অথই নূরুল আমিন:

দীর্ঘদিন ধরে আমাদের দেশের শিক্ষাব্যবস্থার বেহাল দশা থাকার ফলে, বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা চলতেছে । আমি পূর্বেও বলেছি আমার অসংখ্য কলামেও লিখেছি । আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যথেষ্ট সুন্দর করে সাজিয়ে তুলতে না পারলে। দেশের মধ‍্যে সুশিক্ষিত নাগরিক পাওয়া মুশকিল হবে একটা সময়ে! এখানে বতর্মানে শিক্ষাখাতে এককথায় অরাজকতা চলতেছে । দেশের সরকারের বস্তার বস্তা টাকা খরচের পরেও জনগণের কাছে সরকারের শিক্ষা নিয়ে কোনো প্রশংসা নেই দীর্ঘদিন ধরে। অন‍্যদিকে
দেশের প্রায় ৭০% শিক্ষার্থীদেরকেই বেসরকারি স্কুল কলেজে নিজ অর্থায়নে বা অভিভাবকের অর্থ খরচ করেই লেখাপড়া করতে হচ্ছে প্রতিনিয়ত । লেখাপড়া শেষ করার পর শতকরা তিন থেকে পাঁচজন সরকারি চাকরি পাচ্ছে। তাও চরম কষ্টের পরে। বাকিরা সবাই বেসরকারি খাতে শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে কর্ম করে যাচ্ছে মাথা নীচু করে । যেন শতভাগ একটা অবহেলিত জাতিতে পরিণত হয়েছে দেশের শিক্ষিত বেকারেরা।

Manual7 Ad Code

এই শিক্ষাখাতে যুগের পর দুর্নীতি করতে করতে আজকে দেশের সিংহভাগ শিক্ষকেরা ও দুর্নীতিতে জড়িয়ে পরেছেন। অন‍্যদিকে শিক্ষার মানও নষ্টের পথে। সরকারি স্কুল কলেজ গুলোতে নাই তেমন শিক্ষা। বেসরকারি খাতের শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানা যেন খুলে বসেছেন কসাই খানা। দেখার কেউ নেই।

এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নামে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে। সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকারা এককথায় ওরা সবাই বিভিন্ন অজুহাতে যেমন শোষণ করছে শিক্ষার্থীদেরকে, তেমনি বেতন ভাতার জন্য চাপে রেখেছে সরকারকে। এ যেন সেই ঐতিহাসিক শুভংকরের ফাঁকির মতো জ‍্যান্ত কারসাজি চলছে, এমপিওভুক্ত স্কুল গুলোতে। তারা গাছেরও খাচ্ছেন আবার তলেরও টোকাচ্ছেন । এই ধরনের কারসাজি সরকার বুঝে উঠার আগেই। নতুন নতুন বাহানা তৈরি করছেন তারা। তাদের সাথে জড়িত আছে, শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের বেশকিছু অসাধু আমলারা। এছাড়া হাজার হাজার কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে বসেই একধরনের অসৎ কর্মকর্তারা বাণিজ্য করছে কিন্ডারগার্টেন পদ্ধতির শিক্ষাব্যবস্থা চালু করার অনুমতি দিয়ে। যেখানে বাংলাদেশের দুই কোটি শিক্ষার্থীদের ফ্রি পড়ানোর সকল ব‍্যবস্থা করতে সরকারের সক্ষমতা রয়েছে। দেশের প্রায় আট লাখের বেশি শিক্ষকের নতুন নিয়মে বেতন ভাতা দেয়ার সক্ষমতা সরকারের রয়েছে। সেখানে কেন শিক্ষাখাতে এতো অকার্যকর পদ্ধতি। কেন এতো দুর্নীতি? কেন এতো বৈষম্য ফুলের মতো শিশুদের বেলায়?

Manual8 Ad Code

এককথায় শিক্ষাখাতে ধারাবাহিক সুশৃঙ্খল না থাকার ফলে এবং চরম দুর্নীতির কারণে, অসংখ্য কিশোর ও কিশোরীরা বিশেষ করে অষ্টম- নবমও দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দিনদিন । এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে ওরা বিপথগামী হচ্ছে মনের ক্ষোভ থেকে হতাশা থেকে । কিশোর গ‍্যাং সৃষ্টি হওয়ার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে। সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা না থাকা। এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষে নেতৃত্ব দেয়া সেলিম ভূইয়া এমপির চোখ কিন্তু অন্ধ আজকে কত বছর ধরে। বিধাতা ছাড়া আর কেউ জানেন না।

আমি বিশ্বাস করি আমাদের দেশের প্রায় প্রতিটা ছেলে- মেয়ে লেখাপড়া করতে চায়। মানুষের মতো মানুষ হতে চায়। কিন্তু সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতাই হচ্ছে, সরকারের পক্ষ থেকে ভুল শিক্ষাব্যবস্থার কারণে। বতর্মান সরকার ও বলছে ছয়শ ম@ডেল স্কুল বানাবে। এতে তো মনে হচ্ছে বতর্মান বিএনপি সরকার বা সরকার প্রধান খুবই শিক্ষা বান্ধব।

Manual4 Ad Code

আমার মতে ছয়শ মডেল স্কুল কেন? ছয় কোটি মহা মডেল স্কুল বানালেও সুফল আসবে না। যদি না সিষ্টেম পরিবর্তন করা না হয় বা না যায়। যতদিন পর্যন্ত এমপিওভুক্ত পদ্ধতি ( যেমন আধা বেতন সরকারের আর আধা বেতন পাবলিকের ) এরকম জাওরা সিষ্টেম কখনও একটা সভ‍্য দেশে চলতে পারে না। এছাড়া কিন্ডারগার্টেন পদ্ধতি হয়তো বাতিল করতে হবে নতুবা কিন্ডারগার্টেন বোর্ড নামে আলাদা বোর্ড করে দিতে হবে সরকারকে। সরকারি স্কুলের শিক্ষার্থীরা ও এমপিওভুক্ত স্কুলের শিক্ষার্থীরা বই পড়বে একরকম। আর কিন্ডারগার্টেন স্কুল সহ অন‍্যন‍্য শিক্ষা প্রতিষ্টানে বই পড়বে আরেক রকম। কিন্তু পরীক্ষা দিবে এস এস সি বা এইচ এস সি একই বোর্ডে। এরকম নাবালকী শিক্ষা ব‍্যবস্থা হয়তো এই নষ্ট বাংলাদেশেই আছে সম্ভবত।

আমি চাই, সরকার সেরকম ব‍্যবস্থা গ্রহণ করবে একবার, যেখানে আরো শত বছর দরকার নেই সিষ্টেম নিয়ে সমালোচনা করার। আমি শিক্ষাখাতে শিক্ষার্থীদের জন‍্য এরকম শিক্ষাব্যবস্থা চাই। যেখানে সব বই থাকবে একরকম। সকল ছাত্র – ছাত্রীর অবস্থান থাকবে সমান। টার্গেট মতো করবে শিক্ষা। থাকবে শিক্ষক নেতা থাকবে না স্কুল কমিটি থাকবে না কোন প্রকার দুর্নীতি। পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণির পরীক্ষার ফল থেকে এস এস সি পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা। এবং পঞ্চম শ্রেণি অষ্টম শ্রেণি এস এস সির মোট ফল থেকে ভর্তি হবে এইচ এস সিতে। শিক্ষা শেষ হওয়ার পরেই কর্মসংস্থানের দায়িত্ব নেবে সরকার। সরকারি বা বেসরকারি খাতে। সেটা যাই হোক। বেকারের গ্লানি যেন কোনো ছেলে -মেয়ের টানতে না হয়। জীবন নিয়ে হতাশাগ্রস্থ যেন হতে না হয়, বিশেষ কোনো কারণ ছাড়া। এরকম সুন্দর সিষ্টেম চাই। এখানে দশ হাজার টাকার লোক দেখানো উপহার ছাত্র ছাত্রীদের সরকারের পক্ষ থেকে দেয়ার দরকার নেই। সিষ্টেম না বদল করে ছয়শ মডেল স্কুল বানিয়ে বলদ চাষ করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

Manual5 Ad Code

বিশেষ করে প্রথমেই শিক্ষা বাণিজ্য বন্ধ করতেই হবে।
তারপর প্রতিটা শিক্ষার্থীকে পড়ালেখায় আগ্রহী করতে হলে, তার দৈনিক ক্লাস কর্মকাণ্ডকে নথিভুক্ত করতে হবে। যেমন আজকের লেখাপড়ার মান। বিভিন্ন রকম খেলাধুলা। সংস্কৃতি, হাতের লেখা, ছবি আঁকাসহ ইত্যাদি। প্রতিটা স্কুলে প্রত‍্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদাভাবে নথিপত্র তৈরি করে রাখা হবে প্রতিদিন । এককথায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষ দিবসের ছুটি ব‍্যতিত।
তার পরের ধাপ, ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তাহে দুই থেকে তিনদিন থাকতে হবে সৈনিক ট্রেনিং। যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসারসহ ইত্যাদি। সবচেয়ে বড় কথা হলো শনিবারের ছুটিও বাতিল করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের শিক্ষাখাত নিয়ন্ত্রণকারী সকল এবং শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ কমিটির এই মর্মে দৃষ্টি আকর্ষণ করছি যে, শিক্ষা পদ্ধতি পরিবর্তন না করতে পারলে সরকারের শিক্ষাখাতের সকল চেষ্টাই বৃথা যাবে। যেই লাউ সেই কদু হবে। দেশের শিক্ষার্থীরা আর কখনও মানুষের মতো মানুষ হতে পারবে না।

বাংলাদেশে প্রথম শ্রেণি থেকে পর্যায়ক্রমে মাষ্টার্স পর্যন্ত আমি শিক্ষাখাতে এরকম একটা সুন্দর পদ্ধতি চাই। যে পদ্ধতির খবর শুনে এবং পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে বিশ্বের আরো কমপক্ষে পঞ্চাশটি দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে লেখাপড়া করতে আসবে বা আসুক । সেদিনেই শিক্ষাখাতে বাংলাদেশের প্রকৃত সফলতা দেখা দিবে। আশাকরি সরকারের পক্ষ থেকে এরকম পদ্ধতি খুব শিঘ্রই চালু হবে।
“শিক্ষা পদ্ধতি হোক পরিবর্তন, শিক্ষা শেষে বেকারত্ব হোক মোচন। “

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code