শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন?

সিলেট নিউজ ডেস্ক / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

অথই নূরুল আমিন:

আজকে সারাদিনব্যাপী দেশের এমপিও ভুক্ত শিক্ষকেরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন, সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন ছিলো, এমপিও ভুক্ত স্কুলগুলোকে জাতীয়করণ করার জন্য। এমপিও ভুক্ত শিক্ষকেরা আরো বলতেছিলেন যে, এখন তাঁর একমাত্র সন্তান দেশের প্রধানমন্ত্রী, তিনি কি আমাদের স্বপ্ন পূরণ করবেন সঠিকভাবে ? তবে সবাই আশা করছেন।

Manual4 Ad Code

এখন প্রশ্ন থেকেই যায় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান কি শুধুমাত্র এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের স্বপ্ন পূরণ করবেন? উনার মায়ের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে , নাকি দেশের সকল এমপিওভুক্ত এবং বেসরকারি সকল স্কুলকে একযোগে জাতীয়করণ বা সরাসরি সরকারি হিসেবে ঘোষণা দিবেন, কোন একদিন, সোহরাওয়ার্দী উদ‍্যানে অথবা জাতীয় প‍্যারেড গ্রাউডে?

আমি মনে করি, শিক্ষাখাতের দীর্ঘদিনের এবং বতর্মান বৈষম্য দূর করতে নতুন একটি পদ্ধতি চালুর মাধ‍্যমে দেশের সকল এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসাসহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম স্কুল,কিন্ডারগার্টেন স্কুল মাদ্রাসাসহ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান, এককথায় দেশের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে সরকারি ঘোষণা করে দেয়াই ভালো হবে। যদিও বিষয়টি খুবই কঠিন। তবুও তাই করাই উচিৎ। বারবার কাপড় জোড়াতালি না দিয়ে একটু কষ্ট করে নতুনই নেয়া ভালো।

শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে এই ধরনের বৈষম্য থাকার কারণে, আজকে অসংখ্য শিক্ষার্থীরা আসলেই সত্যি সত্যি, শিক্ষায় আগ্রহী নয়। যদিও এর অসংখ্য কারণ রয়েছে। তার মধ‍্যে প্রধান কারণটাই হচ্ছে, শিক্ষা বাণিজ্য। অন‍্যদিকে সরকারি প্রাথমিক যে প্রতিষ্ঠান গুলো রয়েছে, এখানে সরকারের পক্ষ থেকে যথেষ্ট তদারকি না থাকায় তেমন নতুনত্ব বা আধুনিক কিছুই না থাকার ফলে সেখানেও ছাত্র ছাত্রীদের উপস্থিতি কম শিক্ষকেরাও অ মনোযোগী । সেখানেও দীর্ঘদিন ধরে ঢিলেঢালা শিক্ষা দেয়া হচ্ছে। অন‍্যদিকে শিক্ষা অর্জন করেও সরকারি চাকরি বা বেসরকারি খাতে ভালো চাকরির বড় অভাব বাংলাদেশে। এর মধ‍্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘুষ ছাড়া সরকারি চাকরি মিলেই না।

Manual8 Ad Code

অন‍্যদিকে বেসরকারি স্কুল ও এমপিওভুক্ত স্কুল গুলোতে ইংলিশ মিডিয়াম ও কিন্ডারগার্টেন পদ্ধতির স্কুল গুলোতে সীমাহীন শিক্ষা বাণিজ্য চলছে, যা দেখার কেউ নেই। যার ফলে এখানেও হতাশা গোটা জাতি । অনেক অভিভাবক খরচ করতে দিয়ে যেমন হিমশিম খাচ্ছেন। বতর্মানে দেশের প্রায় আশিভাগ অভিভাবক ও শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষা অর্জন করেই বা লাভ কি? যে দেশে বড় বড় ডিগ্রী নেয়ার পরেও অনেকেই অটোরিকশা চালিয়ে, সিএনজি ও বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আমরা কি বিশ্বের উন্নত দেশগুলোর মতো শিক্ষা খাতে ভালো একটা পদ্ধতি আনতে পারি না? যেখানে দেশের প্রায় দুই কোটি শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা অর্জন করবে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত। পর্যায়ক্রমে মাষ্টার্স পর্যন্ত। এস এস সি পাশ করার পরেই ছাত্র ছাত্রীরা স্বপ্ন দেখতে শুরু করবে শতভাগ, স্নাতক পাশ করলেই সরকারি অথবা ভালো মানের চাকরির নিশ্চয়তা সরকার কি দিতে পারে না?

এই শিক্ষা নিয়ে জুয়া খেলার মতো জগণ্য কাজগুলো কি আমরা কখনও বন্ধ করতে পারবো না? আমরা কি এমন সুন্দর একটা পদ্ধতি বের করতে পারি না, যে পদ্ধতির কথা শুনে বিশ্বের আরো পঞ্চাশটি দেশ থেকে অসংখ্য ছাত্র – ছাত্রী বাংলাদেশে আসবে উন্নত শিক্ষা গ্রহণ করতে। আমরাও পারি যদি আমাদের ইচ্ছে শক্তি প্রবল থাকে। যদি আমাদের সাহস থাকে। যদি আমাদের কোনরকম প্রতিবন্ধকতা না থাকে। পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষা অর্জন পদ্ধতি আমরা ও আবিস্কার করতে পারি। এমন অসংখ্য জনবল আমাদের দেশেই রয়েছে। তাদেরকে ডেকে যদি আপনি দশ মিনিট বা বিশ মিনিট সময় দেন। তাদেরকে যদি আপনি নিজেই প্রশ্ন করেন। তাহলেই বিশ্ব সেরা শিক্ষা পদ্ধতি এবং শতভাগ শিক্ষার্থী পাওয়া এবং তাদের ভবিষ্যত শিক্ষার সাথে সাথে বা পাশাপাপাশি বেড়ে উঠা। আমরাই পারব। সমগ্র পৃথিবীকে চমকে দিতে। ইনশাআল্লাহ।

শিক্ষা মন্ত্রণালয়ের মধ‍্যে এমন কেউ নেই যে, এই শিক্ষাটা সুন্দর করার জন্য, গবেষণা করছেন বা দেশের সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কিভাবে পড়ানো যায় তা নিয়ে গবেষণা করতে। আসলে এমনটি এখনো শোনা যায়নি। এমপিওভুক্ত স্কুল গুলোকে জাতীয়করণ করার জন‍্য অধ‍্যক্ষ সেলিম ভূঁইয়া এমপির নেতৃত্বে দেশের সকল এমপিও শিক্ষকেরা উঠে পরে লেগেছেন। এখানে সরকারের অর্থ সংকট রয়েছে, এছাড়াও আরো সমস্যা আছে । আজকে প্রায় তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করলে পরের দিন আরো চল্লিশ হাজার স্কুলের আবেদন পরবে এমপিওভুক্ত করার জন্য। তাদের চলবে আবার নতুন আন্দোলন। তাহলে যেই লাউ সেই কদুই হবে।

তাহলে একটি সরকারের আমলে এই শিক্ষা সমস্যা কি থেকেই যাবে আজীবন? আমি চাই এরকম একটি পদ্ধতি। যে পদ্ধতিতে চলবে একটানা শত বছর। যেখানে শত বছরেও আর সরকারের কাছে আর শিক্ষকদের কোন দাবী দাওয়া না থাকে। একরকম ভাবেই যেন সুন্দর ভাবে শিক্ষাব্যবস্থা চলে। শিক্ষার্থীরা যেন শিক্ষা অর্জন করার পর তাদের জীবন সুন্দর হয়।
তাহলে সেই শিক্ষাব্যবস্থা না করে এমপিওভুক্ত শিক্ষকদের দাবী দাওয়া পূরণ না করেই আরো ছয়শো মডেল স্কুল হবে এরকম নাবালকী পরামর্শ কারা দিচ্ছে সরকারকে? এরকম প্রশ্ন কিন্তু উঠেছে। জনগণের দাবী দাওয়া পূরণ না করে জনগণের বাধা না মেনে সরকারের খেয়াল খুশি মতো কাজ করলে জনগণ তো একসময় সরকারের বিপক্ষে যাবেই। দেশের কাজ করতে হবে। জনগণের পছন্দের কাজ করতে হবে।তবেই সরকারের সুনাম আসবে। আমি মনে করি বারবার একটা কাজ না করে সুন্দর একটা পদ্ধতির মাঝে এক বারে কাজটা করা। দেশের সকল শিক্ষকের মুখেও হাসি ফুটবে আবার শিক্ষার্থী অভিভাবকেরা ও খুশি হবেন।

Manual3 Ad Code

অথই নূরুল আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code