শিরোনাম
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন

সিলেট নিউজ ডেস্ক / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন কেন্দ্রীয় কার্যালয়। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ৮৫/১, মসজিদ গলি, নয়াপল্টন, ঢাকা-১০০০ ঠিকানায় ক্লাবটির নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে

সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক ডা. এস. এম. সরওয়ার, চেয়ারম্যান, গণস্বাস্থ্য হোমিও ও উপদেষ্টা, ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব।ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও ক্লাবের উপদেষ্টা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর ভুঁইয়া, পরিচালক (অর্থ), BIWTC; বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আল উদ্দিন আহমদ; সাংবাদিক আজিজুল হক মিন্টু; এবং অ্যাডভোকেট আজমেরী বেগম চন্দা। তাঁরা প্রত্যেকেই ক্লাবের উপদেষ্টা হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা, ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজারের প্রকাশক ও সম্পাদক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব জহিরুল ইসলাম কলিম।

Manual2 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, নতুন কেন্দ্রীয় কার্যালয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সারা দেশে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

Manual4 Ad Code

নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

Manual2 Ad Code

ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব
সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে অঙ্গীকারবদ্ধ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code