শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৫ ডিসেম্বর সিলেট পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে জিয়ার সৈনিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Coder Boss / ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

মঙ্গলবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
জিয়ার সৈনিক সংগঠন সিলেটের সভাপতি মিজানুর রহমান পাবেলের সভাপতিত্বে ও জুনেদ আহমদ রাফির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈন উদ্দিন আহমদ মঈনুল, কামরুল হাসান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আফসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইদুর রহমান, তারেক আহমদ, পলাশ ঘোষ, নির্ঝর রায়, ইমরান খান, মকবুল আহমদ, আরমান, মান্না, তজম্মুল প্রমুখ।

Manual3 Ad Code

সভায় সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ বলেন, মহান বিজয়ের আনন্দে সবাই আনন্দিত। কিন্তু সময়ের বিবর্তনে সিলেট বিজয়ের ইতিহাস সবাই ভুলে যাচ্ছে। ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর সিলেট বিজয়ের ইতিহাস আর জিয়া পরিবার একই সুতায় গাঁথা। এই আলোচনা সভার উদ্দেশ্য হলো সিলেটের আগামী প্রজন্মের কাছে বিজয়ের সত্য ইতিহাস তুলে ধরা।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আফসান বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখন বিস্মৃত ও বিকৃত। আজকের এই দিনে আমাদের প্রাণের সিলেট অঞ্চল জেড ফোর্স পাক হানাদার মুক্ত করে। আর এই জেড ফোর্সের নেতৃত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার নেতৃত্বে জেড ফোর্স সিলেটকে মুক্ত করে সিলেটবাসীকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আজ জিয়া পরিবারের দুঃসময়ে সিলেটবাসীর নিরবতা বড় বেশি দৃষ্টিগোচর হয়। আমরা সিলেটবাসীকে আহ্বান জানাই জিয়া পরিবারের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code