শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে আ’লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাংবাদিক আহত

Coder Boss / ৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

হবিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় ছবি তুলতে গেলে এক সাংবাদিকের উপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানার সামনে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Manual7 Ad Code

জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিজয় দিবসের আলোচনা সভায় সাবেক নারী সংসদ সদস্য (এমপি) আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে লাঞ্চিতের চেষ্টা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ। এ সময় কেয়া চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল কর্মসুচির ডাক দেয় দুই গ্রুপ। জেলা ছাত্রলীগ ও যুবলীগ মিলে একটি গ্রুপ এবং জেলা ও পৌর সেচ্ছাসেবকলীগ অন্য গ্রুপ। এক পর্যায়ে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে দুই গ্রুপ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হন।

Manual1 Ad Code

আরো জানা যায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে জাতীয় ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ ও ‘ডেইলি বাংলাদেশ’র জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। গুরুত্বর আহত অবস্থা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন।

Manual3 Ad Code

চিকিৎসক জানিয়েছে তার মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, ‘উভয় গ্রুপ বিক্ষোভ কর্মসুচি পালন করছিল। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code