শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের চেক বিতরণ

Coder Boss / ৫৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন যাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে চেক বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২৩ ডিসেম্বর) উপজেলা হলরুমে গীর্জা প্রতি ৫০০ কেজি হারে সর্বমোট ৮.৫০০ মে. টন জিআর চালের বিপরীতে ৩,৮০,৫১১( তিন লক্ষ আশি হাজার পাঁচশত এগারো) টাকার চেক বিতরণ করা হয়েছে।

বরাদ্দকৃত টাকা সার্বজনীন ১৭ টি মন্ডলীতে গীর্জা প্রতি ২২,৩৮৩ ( বাইশ হাজার তিনশত তিরাশি) টাকা হারে সর্বমোট ৩,৮০,৫১১( তিন লক্ষ আশি হাজার পাঁচশত এগারো) টাকার চেক বিতরণ করা হয়।

Manual1 Ad Code

উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আল-ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে ভার্চুয়ালে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, বড়লেখা ডিমাই খ্রিস্টান মিশনের পুরোহিত ফাদার দিপক কস্তা, উত্তর কুচাই থল (শিলুয়া) পুঞ্জি প্রেসবিটারিয়ান মন্ডলীর সভাপতি এসপারলেস পঃলং, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দৈনিক দেশকাল পত্রিকার জুড়ী প্রতিনিধি ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মাইকেল নংরুম প্রমূখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন যাঁকজমকভাবে উদযাপনের জন্য দেশের প্রত্যেকটি গীর্জায় ২২,৩৮৩( বাইশ হাজার তিনশত তিরাশি) টাকা করে বরাদ্দ দিয়েছেন। এই টাকা দিয়ে হয়তো সবাই একসাথে বড়দিন করা পুরোপুরি নাও হতে পারে। সেজন্য আপনাদের নিজেদের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে ভালমতো বড়দিন আনন্দের সাথে পালন করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।

Manual8 Ad Code

মন্ত্রী উপস্থিত মন্ডলীর সকল নেতৃবৃন্দ ও সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code