শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রাম মহানগরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

Coder Boss / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

চট্টগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান এর বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিলো বাংলার মানুষের জন্য সোনালী ইতিহাস। আর পল্লীবন্ধু এরশাদ ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির মহানায়ক। সে সময় দেশ ছিলো অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ। ছিলোনা বেকারত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, হত্যা ও গুম। দেশ এখন অনেক ক্ষেত্রে এগিয়েছে। এই কৃতিত্ব আওয়ামী লীগের একার নয়। পল্লীবন্ধু এরশাদও এর ভাগীদার। কারণ জাতীয় পার্টির কারণে এখনও ক্ষমতায় আওয়ামী লীগ। তিনি বলেন পদ্মা সেতু হয়েছে এতে আমরা গর্বিত। কিন্তু যখন চাঁদাবাজি, লুটতরাজ, জবর দখলে ভিন্নমতের স্বাধীনতা হরণ দেখি তখন মর্মাহত হতে হয় আমাদের। কারণ ভালো ও সুন্দর কাজের প্রত্যাশায় আপনাদের সমর্থন দিয়েছিলাম আমরা। তিনি বলেন দুর্বলের সাথে কেউ হাত মেলায়না তাই ভেদাভেদ ভুলে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে তিনি উদাত্ত আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর জাপার সাবেক সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজার পরিচালনায় নগরীর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন নগর জাপার সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, জাপা কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী,জাতীয় পার্টির চেয়ারম্যান এর বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরীর সহধর্মিণী তাসনোভা রশীদ চৌধুরী।এতে আরো উপস্থিত ছিলেন, নগর জাপা সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শওকত আকবর, নগর যুব সংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, সদস্য সচিব আবছার উদ্দীন রনি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসমাজের সদস্য সচিব কাজেমুল হাসান শাহেদ, নগর কৃষক পার্টির সহ-সভাপতি এনামুল হক বেলাল, শ্রমিক পার্টির সাবেক সভাপতি জসিম উদ্দীন, নগর কৃষক পার্টির সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, কোতোয়ালী থানা জাপা আহ্বায়ক আমিানুল হক আমিন, সদস্য সচিব সেলিম উদ্দীন সেলিম, নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব শেলী আকতার, পল্লীবন্ধু পরিষদ আহ্বায়ক রিয়াজ উদ্দীন রিয়াজ, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, এম.এ. শুক্কুর, বায়েজিদ থানা জাপা সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, জাপা নেতা আতিকুল হক কাশেম, শামশুল আলম বি.কম, কাজী হেলাল হোসেন, কামাল উদ্দীন হীরা, নারী নেত্রী নাছরিন আকতার লাভলী, নুরুন্নাহার বেগম, বিলকিস সুলতানা, ছাত্রনেতা সুমন বড়–য়া, আবু হাসান, শরিফুল মোল্লা নীরব, বাপ্পি আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code