শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উদ্বোধনের পরই ধসে পড়ল হেজাক ট্যাঙ্ক-কৃষকের মাথায় হাত

Coder Boss / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:::

Manual6 Ad Code

তাহিরপুর উপজেলায় বালিজুড়ি ইউনিয়নের আঙ্গারুলি হাওরে বিএডিসির নির্মাণাধীন হেজাক ট্যাঙ্কটি (নদীর পানি তুলে সেচের জন্য জমিয়ে রাখার ট্যাঙ্ক) উদ্বোধনের পাঁচ মিনিট পরই ধসে পড়েছে। ট্যাঙ্ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ কৃষকসহ এলাকাবাসীর।

উপজেলার আঙ্গারুলি হাওরের ৫০০ একর বোরো জমিতে পানি সেচ দেওয়ার জন্য বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) অধীনে নির্মাণ করা হয় হেজাক ট্যাঙ্কটি। ১৮ লাখ টাকা ব্যয়ে ট্যাঙ্কটির নির্মাণকাজ কাজ পায় সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান আকিল এন্টারপ্রাইজ। গতকাল মঙ্গলবার বিকেলে রক্তি নদীর পাড়ে হেজাক ট্যাঙ্কটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পাঁচ মিনিট পরই একটি দেয়াল পানির চাপে ধসে পড়ে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এলাকার কৃষকের মাথায় হাত।কি করবে তারা? কি ভাবে তারা তাদের জমিতে রোপন কাজ করবে? এলাকার কৃষকদের অভিযোগ, ট্যাঙ্ক নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। এ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের বালু-পাথর। এ ছাড়া রডের পরিমাণও কম দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের

আঙ্গারুলি হাওর সেচ প্রকল্পের সাধারণ সম্পাদক বালিজুড়ি গ্রামের কৃষক মছদ্দর আলী বলেন, ট্যাঙ্ক নির্মাণে নিম্নমানের বালু-পাথর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া রডের পরিমাণও কম দেওয়া হয়েছে। এ কারণেই ভেঙে পড়েছে।দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ জামাল হোসোন জানান, ‘বুকভরা আশা নিয়ে অপেক্ষা করছিলাম রোপিত জমিতে পানি দেওয়া হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিএডিসির প্রকৌশলীদের তদারকির অভাবে ট্যাঙ্কটি উদ্বোধনের সময়ই ভেঙে পড়ল।

Manual4 Ad Code

বিএডিসি সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ খালিদুজ্জামান বলেন, আঙ্গারুলি হাওরের বোরো জমিতে সেচ দেওয়ার জন্য বালিজুড়ি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হালিমের বাড়ি সংলগ্ন ১৮ লাখ টাকা ব্যয়ে ট্যাঙ্কটি নির্মাণ করা হয়। কিন্তু সেটি পরীক্ষা-নিরীক্ষার সময় চাপে ভেঙে পড়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code