শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলার গণবন্ধু “গণবন্ধু” উপাধিতে ভূষিত হলেন “নূরুল হক নুর”

Coder Boss / ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

সত্যজিৎ দাস, বাহুবল প্রতিনিধিঃ এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছে। নুরের নিজের দল বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলার নেতাকর্মীরা তাকে এই উপাধি দেয়।গত ০৮/০১/২০২১ইং রোজ শুক্রবার নুরকে এই উপাধি দেওয়া হলেও এতদিন বিষয়টি গোপন ছিল।
কিন্তু সেদিনই বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় নুরকে “গণবন্ধু” উপাধি দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।।
নুরুল হক নুরের অনুপস্থিতিতে তার পক্ষে “গণবন্ধু” ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন- হাসরত খান ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ,সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ,ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিলুজ্জামান,প্রিয়ম আহমেদ প্রমুখ।
প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়।

Manual1 Ad Code

এ বিষয়ে আজ(২২/০১/২০২১ইং)সকালে সিলেট নিউজ এর বাহুবল সংবাদ প্রতিনিধিকে ফোন আলাপচারিতায় ”ভিপি নুরুল হক নুর” বলেন,আমার কিছু সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা আমাকে এ উপাধি দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে পরিস্থিতি— চারদিকে হত্যা,মামলা,নির্যাতন,ভীতি বিরাজ করছে।অনেক বর্ষীয়ান রাজনীতিবিদও রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। সেখানে আমি এবং আমার দল এত অত্যাচার-নির্যাতন সহ্য করেও জনগণের অধিকার আদায়ের জন্য নিজেদের জীবনকে হুমকির মুখে রেখে লড়ে যাচ্ছি। হয়তো এখানেই তাদের আবেগ কাজ করেছে।
“গণবন্ধু” উপাধির সমালোচনার ব্যাপারে তিনি আরও বলেন,যেকোনো বিষয়ে ইতিবাচক-নেতিবাচক সমালোচনা থাকবেই।সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই।তবে আমি মনে করি এখনই আমাকে নিয়ে এত অতিউৎসাহী হওয়ার প্রয়োজন নেই।
জাতীয় পর্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার আমার কেবল শুরু।আর যেকোনো জিনিসের একটা পরিণত পর্যায় আছে। তাই আমাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলবো— আমাকে প্রশংসায় না ভাসিয়ে দেশে যে ক্ষমাতাকেন্দ্রীক অসহিষ্ণু রাজনীতির যে চর্চা হচ্ছে আর আমরা যার ইতিবাচক ও গণতান্ত্রিক ধারায় পরিবর্তন ঘটাতে চাই তার সহযোগী হতে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code