শিরোনাম
শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্চ ফর ডেমোক্রেসির ৪৮তম দিনে মৌলভীবাজারে হানিফ বাংলাদেশী

Coder Boss / ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল:

গণতন্ত্রের অভিযাত্রা March for Democracy ভোটাধিকার চাই,কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই। ৩ ফেব্রুয়ারি ২০২১ অভিযাত্রার ৪৮তম দিনে আজ সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ও প্রেসক্লাবসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন হানিফ বাংলাদেশী। প্রদক্ষিণকালে তিনি সর্বস্তরের মানুষের কাছে গণস্বাক্ষর সংগ্রহ করেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আগামীকাল ০৪ ফেব্রুয়ারী তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও প্রেসক্লাবসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন।মার্চ ফর ডেমোক্রেসির ৪৮তম দিনে মৌলভীবাজারে হানিফ বাংলাদেশী

Manual7 Ad Code

কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী সিলেট নিউজ 24 কে বলেন, স্বাধীনতার ৫০ বছর ধরে সব শাসকদের দ্বারা জনগণের ভোটাধিকার কম বেশি লুণ্ঠিত হয়েছে, গণতন্ত্র, বাকস্বাধীনতা সংকুচিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে জনগণের প্রত্যাশা, ভোটাধিকার ও কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ।মার্চ ফর ডেমোক্রেসির ৪৮তম দিনে মৌলভীবাজারে হানিফ বাংলাদেশী

Manual8 Ad Code

সংবিধান মতে রাষ্ট্রের মালিক জনগণ আর রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত ভোটাধিকার, যাহা ৫০ বছর ধরে লুণ্ঠিত হচ্ছে। জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা জনগণের হাতে থাকলে অন্যায় দীর্ঘায়িত হয় না। এখন জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা জনগণের হাতে নেই, সেকারণে দুর্নীতি দুর্বৃত্তায়ন মাথা ঝাড়া দিয়ে উঠেছে। এখন কাঙ্খিত সে ভোটাধিকার, কার্যকর গণতন্ত্রের দাবি নিয়ে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি দেশের প্রতিটি থানা শহর ও জেলা শহর প্রদক্ষিণ করে আগামী ২৬ শে মার্চ তেঁতুলিয়ায় গিয়ে গণতন্ত্রের অভিযাত্রা March for Democracy সমাপ্ত করা হবে।মার্চ ফর ডেমোক্রেসির ৪৮তম দিনে মৌলভীবাজারে হানিফ বাংলাদেশী

তিনি আরও বলেন যে,এর আগেও ২০১৯ সালের ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা করেছিলেন। একই বছর ১৪ মে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পঁচা আপেল নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং ২০ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দুর্নীতি বন্ধের জন্য ৬৪ জেলার ডিসিকে স্বারকলিপি দিয়েছিলেন এবং দুর্নীতিবাজদের উদেশ্যে জেলায় জেলায় লালকার্ডও প্রদর্শন করেছিলেন। গত ২০২০ সালের ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর প্রতিকী লাশ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত অভিমুখে পায়ে হেঁটে সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েও ছিলেন।। হানিফ বাংলাদেশী, চলমান কর্মসূচিতে দেশবাসী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছেন ।।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code