শিরোনাম
শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনার ভ্যাকসিন ১০হাজার ৯শ ৯৫ ডোজ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে

Coder Boss / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

Manual6 Ad Code

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ১০ হাজার ৯৯৫ ডোজ করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী ৭ তারিখ থেকে এই করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারী অ্যাম্বুলেন্সে করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এই ভ্যাকসিন গ্রহণ করেন।

Manual7 Ad Code

এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজলো পরিষদের ভাইস-চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা, সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন বলেন, আজকে আমরা প্রথম পর্যায়ে ১১শ দশ ভায়াল করোনার টিকা পেয়েছি, যা দিয়ে ১০ হাজার ৯৯৫টি ডোজ হবে।

এটি দিয়ে উপজেলার ৫ হাজার ৪৯৫ জন মানুষকে করোনার ভ্যাকসিন দিতে পারবো। দুই ধাপে এই টিকাটি দিতে হয়, প্রথম ডোজের ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া লাগে। প্রথমে সবাইকে আমরা এই করোনার ভ্যাকসিন দিতে পারছি না, ৫৫ বছরের উর্ধ্বে যারা রয়েছেনে তারা সকলেই করোনা ভ্যাকসিন নেয়ার জন্য আবেদন করতে পারবে।

এর নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে করোনাকালীন সময়ের সন্মুখ সারীর যোদ্ধা যেমন চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ এমন অগ্রাধিকার ভিত্তিক মানুষ করোনার টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউ কোনো ভ্যাকসিন পাবেন না।

মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, আমাদের মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন চলে এসেছে। প্রথম পর্যায়ে ৫ হাজার ৪শ৯৫ জনকে এই ভ্যাকসিন দেয়া হবে, পর্যায়ক্রমে উপজেলার সকল মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

সরকার যাচাই বাছাইয়ের পরেই এই ভ্যাকসিন নিয়ে এসেছে, সারা বিশ্বে মানুষ ভ্যাকসিন নিচ্ছে। একই সাথে করোনার ভ্যাকসিন দিতে মানুষকে উৎসাহিত করতে ও সচেতন করতে প্রচার প্রচারনাসহ সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code