শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মাঝে চলছে টিকাদান কার্যক্রম

Coder Boss / ৫৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

সিলেট মহানগরীর সকল মাধ্যমিক স্কুল এবং সমমানের মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে দেখা গেছে। প্রায় দুই মাস আগে সিলেটে শুরু হয় এ কার্যক্রম। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ১ম ডোজ টিকা প্রদান শেষ হবে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র।

Manual8 Ad Code

সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরীর মাধ্যমিক স্কুল এবং মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আমরা বার বার স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষর্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে ধাপে ধাপে এ কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি- আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে মহানগরীর সকল শিক্ষার্থী টিকার আওতায় চলে আসবে।

ডা. জাহিদুল ইসলাম আরও জানান, মহানগরীতে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তালিকা করে এগুলোতে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে টিকা দিচ্ছেন।

Manual4 Ad Code

এদিকে, ৫টি কেন্দ্রের মধ্যে একটি হচ্ছে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সেই কেন্দ্রটি পরিদর্শন করে দেখা যায়- ১২ থেকে ১৮ বছর বয়েসি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে এসেছেন সেখানে টিকার প্রথম ডোজ গ্রহণ করতে। কেউ কেউ একাই এসেছেন, আবার অনেকের সঙ্গে এসেছেন অভিভাবকরা।

শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপকালে তারা এভাবে সুষ্ঠুভাবে টিকাদানের উদ্যোগ গ্রহণ ও কার্যক্রম পরিচালনার জন্য সরকার ও সিলেট সিটি করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual1 Ad Code

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ জানান, এ কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। আজ (মঙ্গলবার) কেন্দ্রটিতে ওই স্কুলসহ মোট ৭টি স্কুলের ১১০৫ জন শিক্ষার্থী টিকার ১ম ডোজ প্রদান করেছেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code