শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে আওয়ামী যুবলীগের শোক দিবসের আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত

আল মামুন খান / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual4 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট/২৩) বিকেল ৪টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।তাড়াইলে আওয়ামী যুবলীগের শোক দিবসের আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াইল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার, ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুুুুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান ও বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল।

Manual3 Ad Code

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাইনুজ্জামান নবাব, সাংগঠনিক সম্পাদক ও রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া প্রমূখ।

Manual8 Ad Code

প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এডিসি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হক বলেন, ১৫ আগস্টের ঘাতক চক্র এখনো সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন। যে কারণে আমাদের দেশের উন্নয়নের গল্প বিশ্ববাসী শুনতে চায়। বিদেশের মাটিতে বাংলাদেশের উন্নয়নের গল্প প্রচার-প্রসারে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code