শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না: মৌলভীবাজারে পরিবেশমন্ত্রী

রিপন মিয়া / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু হয়েছে। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না। এজন্য আগামী নির্বাচন তারা বানচাল করতে চায়। আমরা বিদেশীদের জানিয়ে দিতে চাই-এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ত্রিশ লক্ষ মা-বোনের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন দেশে বিদেশী প্রভুদের কথায় আমরা চলতে দিতে পারিনা।

Manual8 Ad Code

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে শান্তি মিছিল করেন।

মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিল। মনে আছে; ওই নির্বাচনে ভোটের বাক্স নিয়ে মানুষ ফুটবল খেলেছিল। ভোট সেন্টারে মানুষ যায় নাই। এই কথা দেশের মানুষ ভুলে নাই। তাই জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না।

Manual4 Ad Code

বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামলীগের সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন নীল, জেলা পরিষেদের সাবেক সদস্য হামিদুর রহমান শিপুল, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি
মোবাইল ০১৭৪০০২৩৬০৭

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code