শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় সংবাদ সম্মেলন করে মোঃ আবুল বাশারের উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীতা ঘোষণা

মো:মনোয়ার হুসেন মজুমদার / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

 ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:

Manual1 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ কুয়েত প্রবাসী মোঃ আবুল বাশার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার চেয়ারম্যান পদ প্রার্থীথা ঘোষণা করেছেন।

আজ (১৮মার্চ) সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কুয়েত প্রবাসী মোঃ আবুল বাশার ধর্মপাশা উপজেলার ৩নং পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাসিন্দা হাজ্বী আব্দুল গনি মিয়ার একমাত্র ছেলে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোঃ আবুল বাশার বলেন, ধর্মপাশা উপজেলাটি একটি হাওর বেষ্টিত উপজেলা। যোগাযোগ ব্যবস্থা এত উন্নত না। এই উপজেলার অধিকাংশ মানুষ এখনো দরিদ্র ও কৃষক। যোগাযোগ ব্যবস্থার ভালো না হওয়ায় একজন বৃদ্ধ, প্রসূতি মা বা মুমূর্ষু রোগীকে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া সম্ভব হয়না। তাই তারা ভালো চিকিৎসা সেবার অভাবে মারা যায়। এছাড়া হাওর এলাকার দরিদ্র কৃষকের কষ্টের একমাত্র বোরো ফসল সহ অন্যান্য উৎপাদিত ফসল ও হাওরের মাছ সঠিক সময় বাজারজাত করণ করতে না পারায়, নেয্য মূল্য না পেয়ে তারা প্রতিবছর ক্ষতিগ্রস্থ হয়। তাই আমি যদি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে পারি তাহলে এই কাজ গুলো আমি করবো। এছাড়াও আমার উপজেলার সর্বস্থরের সকল মানুষের যত ধরনের সমস্যা আছে আমি তাদের পাশে দাড়িয়ে সমাধানের সুব্যবস্থা করবো। সব শেষে এই উপজেলার প্রতিটি মানুষের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয়ে ধর্মপাশা উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন পদ প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন রানা, এনামুল হক এনি, ইমাম হোসেন, সাজেদুল হক, এম এম এ রেজা পহেল, হাফিজুর রহমান চয়ন, সেলিম আহম্মেদ, চয়ন কান্তি দাস, মনোয়ার হোসেন মজুমদার আরিফ খান, শহিদুল ইসলাম শাহীন, রাজু ভুঁইয়া, রবি মিয়া, শাকিল শাহ, মহিউদ্দিন আরিফ, ফারুক আহমেদ প্রমুখ। এছাড়া স্থানীয় জনসাধারণের এক সুবিশাল উপস্থিতি ছিলো।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code