শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

SATYAJIT DAS / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

Manual2 Ad Code
বিশেষ প্রতিনিধি:
“প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার’ স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মৌলভীবাজারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আক্তার হোসেন।
প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা,সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন এবং প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশনে ব্যাখ্যা দেন মৌলভীবাজার জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন।
সেমিনার অংশ নেন জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান,জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. রমজান আলীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা,হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ,প্রবাসী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code