শিরোনাম
ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত ‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সংবর্ধনা এবং ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত

SATYAJIT DAS / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual8 Ad Code

সিলেটের আম্বরখানার ব্রিটানিয়া হোটেলের সেমিনার কক্ষে গতকাল শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সংবর্ধনা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএমইউজের সহ সাধারণ সম্পাদক এম এ মতিন। আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন; সাংবাদিক এনামুল হক জুবের,আবদুল কাদের তাপাদার,কবির আহমদ, শাহজাহান সেলিম বুলবুল,খালেদ আহমদ মেহেদী, ইফতেখার মো. নাবিল,শাব্বির আহমদ,মুহাম্মদ তাজউদ্দিন ও এনামুল ইসলাম,আব্দুর রাজ্জাক, কাউসার চৌধুরী,জুনেদ আহমদ চৌধুরী,জামিলুল হক জামিল,এটিএম তুরাব,এইচএম শহীদুল ইসলাম, মোহাম্মদ ঈসা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বাংলাদেশের গণমাধ্যম একটা দুর্বিষহ সংকটকাল পার করছে। গণমাধ্যমের চেপে ধরায় এর স্বাধীনতা এখন পুরোপুরি বিপন্ন। দুঃশাসন পাকাপোক্ত করতে গণমাধ্যমকে হুমকি,ভয় প্রদর্শন,সাংবাদিক হত্যা,গ্রেপ্তার,নির্যাতন চলছে। নানান কালাকানুন তৈরি করে গণমাধ্যমকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে।

রুহুল আমিন গাজী আরও বলেন,দেশে গণতন্ত্র নেই। ডামি নির্বাচন করে ডামি সরকার বসে রয়েছে। তিনি বন্ধ সকল মিডিয়া খুলে দেওয়ার ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানা।

এসএমইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

Manual1 Ad Code

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান,সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরী,প্রফেসর ড. খায়রুল ইসলাম,প্রফেসর ড. মোজাম্মেল হক,প্রফেসর ড. আতাউর রহমান,প্রফেসর সাহাবুল হক,সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, জেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী,সাবেক কাউন্সিলর কয়েস লোদী,বিএনপি নেতা মিফতা সিদ্দিকী,মাহবুবুল হক চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।

Manual8 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code