শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অসহায়-বিপদগ্রস্তদের পাশে ‘হাজীপুর সোসাইটি কুলাউড়া’

SATYAJIT DAS / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual8 Ad Code

বৈশাখের আগেই সিলেটে অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও হচ্ছে ঝড়-তুফান সহ বিদ্যুৎ চমকানো ভয়াবহ আবহাওয়ার মধ্যে বসবাস করছেন কুলাউড়া উপজেলা হাজীপুর ইউনিয়নের হতদরিদ্র একটি পরিবার।

 

ঘরের টিনের চাল মরিচা ধরে জরাজীর্ণ হয়ে বৃষ্টির পানি ঢুকে ভিতরে,চারপাশের বেড়া ও দরজা- জানালাগুলো ভাঙাচোরা। বৃষ্টির পানি ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। একই অবস্থা শৌচাগারেরও। এমনই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের ৯০ উর্ধ্ব এক বৃদ্ধের।

 

Manual1 Ad Code

এই খবরটি পেয়ে বুধবার (২৭ মার্চ) অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালো হাজীপুর সোসাইটি কুলাউড়া। সোসাইটির সদস্যবৃন্দরা খোঁজখবর নিয়ে বৃদ্ধের বাড়ীতে পৌঁছালে দেখেন খুবই খারাপ ও তুমুল ঝড়-তুফানের মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।

Manual5 Ad Code

 

তাৎক্ষণিক হাজীপুর সোসাইটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ এমদাদুল চৌধুরীর অর্থায়নে ঘরের বেড়ার জন্য ৫ বান টিন দেওয়া হয় ঐ বৃদ্ধকে। এসময় উপস্থিত ছিলেন,হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান,হাজীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ইমরান আলী।

Manual5 Ad Code

 

কান্নামাখা কন্ঠে বৃদ্ধ বলছিলেন,’ঝড়-বৃষ্টির দিনে বিদ্যুৎ চমকালে আমার বুক কেঁপে উঠতো। বেড়ার বড় বড় ফাঁক দিয়ে বিদ্যুতের চমকানো দেখে মনে হতো এই বুঝি সব শেষ হয়ে যাবে। টাকার অভাবে ঘরের বেড়া করাতে পারছিলাম না,ঘরের চালের অবস্থাও বেশ ভালোনা। আমার এমন অবস্থার কথা শুনে হাজীপুর সোসাইটি কুলাউড়ার দায়ীত্বশীলরা আমার বাড়ীতে পৌঁছে ৫বান টিন দেন। উনাদের এই সাহায্যে আমি এখন আতঙ্ক মুক্ত। পরম করুণাময় আল্লাহপাক হাজীপুর সোসাইটি কুলাউড়ার মঙ্গল করুন’।

 

হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার (২৮ মার্চ) বলেন,’প্রতিষ্টা হওয়ার পর থেকেই আমাদের সমাজসেবা মূলক কার্যক্রম চলমান,আমরা এই প্রজন্মকে দেখিয়ে যেতে চাই যে শুধুমাত্র গুটিকয়েক লোক একত্র হয়ে তাদের অর্থ দিয়ে একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব। ইচ্ছে থাকলেই সমাজের মঙ্গলার্থে অনেককিছুই করা যায়’।

 

একই দিনে পবিত্র রমজান মাসে উপজেলার ৩ টি ইউনিয়নের দুস্থদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ায় হাজীপুর সোসাইটি কুলাউড়া। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন,সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন,দপ্তর সম্পাদক রাহাতুল ইসলাম,অর্থ সম্পাদক এ কে সমছু,কার্যকরি পরিষদের সদস্য আব্দুল মছব্বির শামিম,ফারুক আহমদ ও রনি প্রমুখ।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code