শিরোনাম
তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে সর্ব বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে

SATYAJIT DAS / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সারা মুসলিম বিশ্ব এ দিনটিকে উদযাপন করবেন।

প্রতি বছরের ন্যায় এবারও জেলায় বিভিন্ন মসজিদ ও শাহী ঈদ গাহে ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হবিগঞ্জ জেলার সর্ব বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে। দুটি পর্বে ঈদের জামায়াত আদায় করবেন মুসল্লিরা। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন মাওলানা গোলাম মোস্তাফা নবীনগরী।

২য় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা কাজী নজমুল হোসেন। শহরের সওদাগর জামে মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন,মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হালীম হোসাইনী।

Manual1 Ad Code

হবিগঞ্জ টাউন মসজিদে (চাঁন মিয়া মসজিদ) সকাল সাড়ে ৮ টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমান আশেকী।

শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী।

Manual5 Ad Code

শহরের বাজার রেলস্টেশন মসজিদে সকাল ৯টায় জামায়াত অনুষ্ঠিত হবে,এতে ইমামতি করবেন মাওলানা শাহ আলম জিহাদী। রাজনগর মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মামুনুর রশিদ।

গরু বাজার নুরানী জামে মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা নোমান আহমেদ চৌধুরী। বায়তুল আমান জামে মসজিদে জামায়াত সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন মাওলানা আলমগীর হোসাইন সাইফী।

Manual1 Ad Code

উমেদনগর শাহী ঈদগাহে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে ঈদের জামায়াত। ইমামতি করবেন মুফতি তাহফিমুল হক। পিটিআই জামে মসজিদে জামায়াত হবে সকাল সাড়ে ৮ টায়। ইমামতি করবেন খতিব কাজী মাওলানা আব্দুল জলিল।

বহুলা মুজিবুল হাই শাহী ঈদগাহে জামায়াত সকাল ৮টায়। ইমামতি করবেন মাওলানা আমিনুল হক আলক্বাদরী। বাতাসর শাহী ঈদ গাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামায়াত। ইমামতি করবেন মুফতি আশরাফুল ওয়াদুদ।

লস্করপুর সাহেববাড়ি ঈদ গাহ জামায়াত হবে সকাল সাড়ে ৯ টায়। ইমামতি করবেন মাওলানা জহিরুল হক। শাহ মসলিস আমিন শাহী ঈদ গাহে জামায়াত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন উচাইল শংকর পাশা শাহী মসজিদের খতিব মুফতি মাওলানা বদরুর রেজা সেলিম।

Manual5 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code