শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে বালু সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুস সাত্তার সম্পাদক দিলোয়ার

ছাতক প্রতিনিধি / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি: 

Manual6 Ad Code

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিল্প নগরী ছাতকের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ‘ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৯টি পদের বিপরীতে ভোটের লড়াইয়ে অংশ নিয়ে ছিলেন মোট ১৬ জন প্রার্থী। সভাপতি পদে ছাতা প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার ও সাধারন সম্পাদক পদে (মই) প্রতীকে ১০২ ভোট পেয়ে দিলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে ৮১ ভোট পেয়ে সুয়েদ হোসেন, কোষাধ্যক্ষ পদে জানে আলম (আপেল) প্রতীকে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও শাহ কামাল হোসেন (ঘোড়া) প্রতীকে ১১৫ ভোট, ইউসুব আলী (মোটরসাইকেল) প্রতীকে ১০৩ ভোট, জয়নুল মিয়া (ফুটবল) প্রতীকে ১০২ ভোট, আবদুল হেকিম (ডাব) প্রতীকে ১০০ ভোট ও ফয়সল আহমদ (কম্পিউটার) প্রতীকে ৯৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
বালু ব্যবসায়ী সংগঠনের এ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, মোঃ আলীরাজ, মিজানুর রহমান ও আমিনুর রহমান মুবিন। এবং উপজেলা সমবায় অফিসার সহ সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করেন।
ভোট চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। ছাতক নৌ পরিবহন ব্যবসায়ী সমবায় সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code