এম. এম আতিকুর রহমান:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতির হজ্জব্রত পালন উপলক্ষে দুআ ও নবাগত শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ বিকেলে সাফরান চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন। ভারপ্রাপ্ত সেক্রেটারী মানিক দেবনাথ এর সাবলীল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখা উপজেলা সভাপতি এম.এম আতিকুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, বদর উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি শুভাশিস দে শুভ্র, বর্ণী ইউনিয়ন সেক্রেটারী সুয়েব আহমদ চৌধুরী, নিজবাদুরপুর ইউপির সেক্রেটারি ইকবাল হোসেন, সুজানগর ইউপি সভাপতি ফরিদ আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সহ সুধীমন্ডলী।