শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চুনারুঘাটে বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান কাইয়ুম তরফদার ও চা শ্রমিক কন্যা খাইরুন

সিলেট নিউজ ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Manual3 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি:

Manual3 Ad Code

হবিগঞ্জ ৪ আসনের চুনারুঘাট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত এতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন চুনারুঘাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার । নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মো : লুৎফুর চৌধুরী সহ দুই আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ মহিবুল হাসান এর ভাতিজা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীক নিয়ে তিনি ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পেয়েছেন আনারস প্রতীক ৩৫ হাজার ৫৬২ ভোট, লুৎফুর রহমান চৌধুরী কইমাছ প্রতীকে ৮ হাজার ৬২৩, রায়হান উদ্দিন মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ৬৭২, হাবিবুর রহমান জুয়েল কাপ পিরিচ প্রতীকে ১ হাজার ৭৪০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার মাইক প্রতীকে ২৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জ্বল কুমার দাস বই প্রতীকে ১৯ হাজার ৫১, মো: মখলিছুর রহমান টিয়াপাখি প্রতীকে ১৭ হাজার ৯১৬, বর্তমান ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার পেয়েছেন চশমা প্রতীক নিয়ে ১৭ হাজার ৮৭৬ ভোট, শাহজাহান মিয়া তালা প্রতীকে ১২ হাজার ৮৮১ ভোট, মো: কবির মিয়া খন্দকার টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ৮৫৫ ভোট, মো: আজিজুল হক তালুকদার উড়োজাহাজ প্রতীকে ৩ হাজার ৭৩৮ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৭৬ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খাইরুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী সাফিয়া আক্তার হাস প্রতীকে ১২ হাজার ২১, বর্তমান ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন ফুটবল প্রতীকে ৮ হাজার ৮৭৩ ভোট, মোছা: ইয়াছমিন আক্তার মুক্তা বৈদ্যুতিকপাখা প্রতীকে ৪হাজার ১৬৮ ভোট, পারুল আক্তার পদ্মফুল প্রতীকে ৩ হাজার ১৪৮ ভোট। এ উপজেলায় ৮৫ টা কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮০৪। মোট বৈধ ভোটের সংখ্যা ১লাখ ৫হাজার ৪২৬। বাতিল ভোট ৩হাজার ৩৭৮। এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ ৭ জন, নারী ভাইস-চেয়ারম্যান ৫জন সহ ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯ শত ৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৭৫৬ এবং নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ১৫২।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code