শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ

সিলেট নিউজ ডেস্ক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

Manual5 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual1 Ad Code

শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এর পক্ষ থেকে ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামানের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual3 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম,উপজেলা মৎসজীবী লীগের সভাপতি এম আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ, ইউপি সদস্য মো: মো: নুরুল আমিন, মো: দুদু মিয়া, মো: মানিক মিয়া, মো: লিমন মিয়া,মো: শাহাজান মিয়া,পিয়াস দাশ, মারুফ আহমেদ,মো: শফিকুল ইসলাম লিটন, মহিলা সদস্য
মালেকা বেগম, ফিরোজা বেগম , রিনা বেগমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকবে ততদিন আপনাদেরকে ভালো রাখবেন, প্রধানমন্ত্রী বাংলা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code