সিলেট নিউজ ডেস্ক :
গত বৃহস্পতিবার (২৭ জুন) শারজায় জিয়া পরিষদ আমিরাত শাখার আহবায়ক মোস্তফা মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি বিএনপি’র সভাপতি ইসমাঈল হোসেন তালুকদার।
বক্তব্যকালে ইসমাইল হোসেন তালুকদার বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখার মূল কারণ বিএনপি’কে পঙ্গু করা।
সাবেক প্রধানমন্ত্রী যেখানে চিকিৎসা পাচ্ছে না, সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ’তো আরো নাজুক অবস্থায় রয়েছে। আপোষহীন নেত্রীর সু-চিকিৎসার দাবিতে আবারোও রাজপথে নামতে হবে, দেশের মানুষের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানসহ মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে এখন’ই আন্দোলন করতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন শারজাহ বিএনপি’র সভাপতি প্রকৌশলী করিমুল হক, বিশেষ অতিথি ছিলেন আজমান বিএনপি’র সভাপতি শাহানুর শাহীন, আমিরাত বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মুজিবুল হক মঞ্জু, বিএনপি নেতা নাছিম উদ্দিন চৌধুরী, হাবিব খান, যুবনেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউনুস, হুমায়ুন কবির সুমন, এম আর সজীব গাজী, নিজাম উদ্দিন, শহিদুল ইসলাম, এরশাদ, দেলোয়ার হোসেন লোকমান, আতিকুল ইসলাম, আব্দুল খালেজ ইমন, ইমাম হোসেন হোসেন ইমন, নুরুল কবির, আবুল হাশেম, মুস্তাফিজুর রহমান, শাহেদুল ইসলাম, ফিরোজ, আব্দুক সত্তারসহ আরোও অনেকে।
এসময় বক্তারা খালেদা জিয়ার চিকিৎসা থেকে বঞ্চিত করে সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেন। তারা বলেন চিকিৎসা থেকে বঞ্চিত রাখার বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
অনুষ্ঠান শুরুতেই মিলাদ ও শেষ পর্যায়ে বেগম জিয়ার রোগমুক্তির জন্য মাওলানা এমদাদের বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।