শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রায়পুরে জোর করে রাস্তা নির্মানের চেষ্টা, বাধা দেয়ায় হামলা, আহত ২, থানায় এজাহার দায়ের

সিলেট নিউজ ডেস্ক / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে জোর করে রাস্তা নির্মানের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রায়পুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়। এজাহার সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ৬ নং ওয়ার্ড চাকলাদার ভূইয়া বাড়ির মৃত এঞ্জু মিয়া পাটোয়ারীর ছেলে মোঃ আলমগীর হোসেন দিদারের সাথে একই বাড়ির মনোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে নওশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবত রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। গত ৩/৪ মাস পূর্বে নওশেদ তার চলাচলের রাস্তা নির্মানের জন্য আলমগীর হোসেনের বাগানের ১০০ টি সুপারি গাছ কর্তন করে। এরপর আলমগীর তার সীমানায় দেয়াল নির্মান করে ফেলে। নওশেদ সে দেয়ালটিও ভেঙ্গে ফেলে। সর্বশেষ গত ২৭ জুন শুক্রবার নওশেদ ও তার ভাগিনা সাজ্জাদ হোসেন রানা ২০/২৫ জন অজ্ঞাত, উশৃঙ্খল লোকজন নিয়ে আলমগীরের সীমানায় দেয়া বেড়া ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। আলমগীর ও তাঁর ছেলে জিহান বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এতে তারা মারাত্মক আহত হয়। হামলা করে অজ্ঞাত যুবকেরা পালিয়ে যায়। পরে আলমগীর ও তার ছেলে জিহান রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে। আলমগীর পাটোয়ারী বলেন, কিশোর গ্যাং রানা ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারপূর্বক আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাই। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইনুল কবীর মনির বলেন, বিষয়টি জেনেছি, থানার ওসির ডাকে সাড়া দিয়ে মীমাংসার চেষ্টা করেছি। হামলার বিষয়টি দূঃখজনক। সাবেক কমিশনার স্বপন পাটোয়ারী বলেন, এলাকার একজন মুরুব্বির উপর হামলা করা মানে সকল মুরুব্বির উপর হামলা করা। বহিরাগতদের দিয়ে এ হামলার তীব্র নিন্দা জানাই। অভিযুক্ত নওশেদ আলম ও তার ভাগিনা নিজেদের নির্দোষ দাবী করে বলেন, আমাদের উপর হামলা করা হয়েছে, আমরাও রায়পুর থানায় অভিযোগ দিয়েছি। রায়পুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code