শিরোনাম
শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ১০ জুলাই ২০২৪

সিলেট নিউজ ডেস্ক / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual2 Ad Code

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ) -এর ৪র্থ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১০ জুলাই ২০২৪ বুধবার ঐতিহ্যবাহী লন্ডন ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল সফল করার লক্ষে আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা গত ৩০ জুন ২০২৪, রোববার বিকাল ৮টায় লন্ডনে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী বড় ছাহেব জাদয়ে দুবাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা অলিউর রহমান চৌধুরী ছাহেব জাদায়ে দুবাগী, ইঞ্জিনিয়ার মাওলানা মহবুবুর রহমান চৌধুরী ছাহেব জাদায়ে দুবাগী, মুফতি মাওলানা সৈয়দ মাহমুদ আলী, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী আল-আজহারী, আলহাজ্ব সেলিম রহমান, আলহাজ্ব মতিউর রহমান শাহী, আলহাজ্ব নুরুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী মিটু, নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, জুয়েল আহমদ ও মুহিবুর রহমান চৌধুরী তপু প্রমুখ।
আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা দুবাগী ছাহেব (রহঃ)-এর সুযোগ্য উত্তরসূরী তাঁর বড় ছাহেবজাদা হযরত আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।
মাহফিলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী ছাহেব (রহ:) এর ভক্ত ও মুরিদানসহ সর্বস্তরের মুসলমানদের সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। আগত মেহমানদের খাবারের আয়োজন করা হবে।
মাহফিলে বিভিন্ন দেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন্ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সওয়াব মাহফিল কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য, উস্তাযুল মুহাদ্দিসীন হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) যুক্তরাজ্যে ওলী হিসেবে সুপরিচিত একজন ওলী। তিনি ২০২০ সালের ১০ই জুলাই শুক্রবার জুম্মার পূর্বক্ষণে লন্ডনে ইন্তিকাল করেন। একাধারে সুদীর্ঘ ৪২ বৎসর বিলাতে ইসলাম প্রচার ও প্রচারের আন্জাম দিয়ে দ্বীনের বহুমুখী খিদমতই তাঁর ব্যাপক পরিচিতির অন্যতম কারণ। আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর জীবন আল্লাহর রাহে সর্বোতভাবে নিবেদিত ছিল। তিনি ছিলেন তাসাওউফের উচ্চস্তরে আসীন একজন ওলী-আল্লাহ। অন্যদিকে ইলমে কিরাত, ফিকহ ও ইলমে হাদীসের ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। সমাজের অসহায়-দুঃস্থ মানুষের সেবায় তাঁর রয়েছে বহুবিধ খিদমত। সারাটি জীবন তিনি বিভিন্নভাবে মানুষকে আল্লাহর পথে আহবান করেছেন। তিনি ছিলেন সুললিত কন্ঠের অধিকারী দাঈ-ইলাল্লাহ, পাশাপাশি একজন সুলেখক ও সমাজ সংস্কারক।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code