শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যারিস্টার সুমনকে হুমকিদাতা সোহাগ হত্যা নয় প্রতারণা করতে চেয়েছিলেন

SATYAJIT DAS / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সংসদ সদস্য সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী সকলের নয়নমণি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যা নয়,প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল গ্রেফতার সোহাগ মিয়ার উদ্দেশ্য। তিনি পেশায় একজন প্রতারক। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। এর আগে গ্রেফতারও হন তিনি।

বুধবার (১০ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন।

এর আগে বুধবার (৯ জুলাই) রাতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন,আসামিকে ঢাকায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন প্রতারক। তবে তিনি কী উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছিলেন তা জিজ্ঞাসাবাদ সাপেক্ষে বলা যাবে।

গ্রেফতার সোহাগ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিংগাজিয়া (মোবারকপুর) গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,সোহাগ মিয়া ওরফে সুমেল মিয়া চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) খুদেবার্তা পাঠিয়ে জানান, ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে রয়েছে। তাকে হত্যা করা হতে পারে। পরে এ বিষয়ে ২৮ জুন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ২৯ জুন হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Manual5 Ad Code

জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন,গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।

এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পুলিশ ও ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে। কয়েকদিন তার প্রতারণার শিকার তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সোহাগের বিষয়ে বিভিন্ন তথ্য দেন।

পরে মঙ্গলবার (৯ জুলাই) রাতে সোহাগ মিয়াকে সিলেট শহরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, মোবাইলফোন নয়, হোয়াটসঅ্যাপে তিনি সবার সঙ্গে যোগাযোগ করতেন। তার পেশা প্রতারণা। ৬-৭ বছর মধ্যপ্রাচ্যে থেকে দেশে আসেন কিন্তু কিছুই করতে পারেননি। এরপর বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হন। অবশেষে অভাব-অনটন দূর করতে হ্যাকার হওয়ার চেষ্টা করেন।

পুলিশ সুপার আক্তার হোসেন আরও জানান, ইন্টারনেটে ভারতীয় একটি প্রতারণার গল্প দেখে প্রভাবশালী ব্যক্তিদের প্রতারণার কৌশল শেখেন। তারই অংশ হিসেবে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করেন।

Manual5 Ad Code

যেহেতু তার কাছে ব্যারিস্টার সুমনের ফোন নম্বর ছিল না,এজন্য ওসিকে খুদেবার্তা পাঠান। তার উদ্দেশ্য ছিল সংসদ সদস্য হুমকির কথা শুনলেই হয়তো বলবেন,কারা হত্যা করতে চায় তাদের নাম বলো। তখন তিনি টাকা চাইবেন। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে গেছে। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়েছে।

এ ঘটনার পর সোহাগ মিয়া পালাতে চেয়েছিলেন। বারবার স্থান বদল করেছেন। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান পুলিশ সুপার।

সোহাগ মিয়ার উদ্দেশ্য ছিল সংসদ সদস্য হুমকির কথা শুনলেই হয়তো বলবেন,’ কারা হত্যা করতে চায় তাদের নাম বলো। তখন তিনি টাকা চাইবেন। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে গেছে। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে ‘।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারের পর পুলিশকে সোহাগ মিয়া জানিয়েছেন যে,তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ২০১১ সালে কাজের জন্য বিদেশ যান এবং ২০১৮ সালে দেশে ফিরে আসেন। এরপর দালালের মাধ্যমে পর্তুগাল পাঠাবেন বলে তার এলাকার ১২ জনের কাছ থেকে ৮-১০ লাখ করে টাকা নিয়ে আত্মসাৎ করে ভারতে পালিয়ে যান ‘

ইন্টারনেট হতে হ্যাকিংয়ের বিষয়ে ধারণা  নিতে ডার্ক ওয়েবের সাথে পরিচয় হয় তার। এই ওয়েবসাইট ব্যবহার করে ভারতীয় একটি গল্প পড়েন তিনি। যাতে একজন প্রভাবশালী ব্যক্তিকে তার জীবনের হুমকি আছে মর্মে তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার বিষয়টি তার নজরে আসে। সেই এই গল্পের আলোকে এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কৌশল খাটিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন।

পুলিশ সুপার আরও বলেন,‘হুমকির পর এমপি সুমন বিষয়টি জানার পর ফেসবুক লাইভে এসে প্রতিকার চান এবং জিডি করেন।

Manual1 Ad Code

এতে করে তার নির্বাচনী এলাকায় শুরু হয় আন্দোলন। পরে সোহাগ মিয়া ভয় পেয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান। সেখানে তাকে অনুসরণ করা হচ্ছে বুঝতে পেরে সিলেটে চলে আসেন। পরে নবীগঞ্জের একটি মামলার সূত্র ধরে তার পাসপোর্ট পেয়ে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।’

Manual4 Ad Code

পুলিশ সুপার আরো বলেন,‘এ ব্যাপারে চুনারুঘাট থানায় প্রতারণার মামলা করা হবে এবং আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তথ্য উদঘাটন করা হবে। নবীগঞ্জের একটি প্রতারণার মামলায় সোহাগ মিয়াকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে ওই মামলার পলাতক আসামি। মৌলভীবাজারেও তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে।’

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোহাগ মিয়া একজন প্রতারক ও অনলাইন জুয়াড়ি। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানা ও মৌলভীবাজারের রাজনগর থানায় প্রতারণার মামলা রয়েছে। তিনি দুটি বিবাহ করেছেন এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। স্ত্রীদের সাথে তার পারিবারিক কলহ চলছে। তার মূল কাজ লোকদের বিদেশে পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়া। 

এদিকে এই হুমকিকে কেন্দ্র করে দুই দিন আগে ব্যারিস্টার সুমনের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ করে জেলা পুলিশ। এ বিষয়ে পুলিশ সুপার বলেন,‘আপাতত গানম্যান থাকবে। পরে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার রহস্য উদঘাটনের জন্য যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code