শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিকের উপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

সিলেট নিউজ ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

Manual8 Ad Code

রাজধানীর পল্লবীর চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাংলা টিভি’র রিপোর্ট প্রান্ত পারভেজকে পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের হামলা, মিথ্যা মামলা ও পরিবারের সদস্যদের শীর্ষ সন্ত্রাসী দিয়ে গুম খুনের হুমকির ঘটনায় হামলাকারী এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই ২৩) দুপুরে রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফ্রিল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও বৃহত্তর মিরপুরের সাংবাদিক বৃন্দ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত মানববন্ধনের প্রধান অতিথি বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজ এর নামে মিথ্যা মামলা, তার ওপর হামলা ও হুমকি দাতাদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হলে আগামীতে দেশের ৬৪ জেলায় আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও দুঃখ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের মাঠে আন্দোলন করতে হয় এটা খুবই দুঃখজনক।

এ সময় মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্স দেয়া হলেও সাংবাদিকদের কেন দেয়া হয় না? আগামীতে প্রতিটি সাংবাদিকের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্সের অনুমতি দেয়ার কথাও জানান তিনি।

Manual1 Ad Code

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার বাহাউদ্দীন তালুকদার বলেন, ‘প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়।’

Manual2 Ad Code

তিনি আরো বলেন, বাংলা টিভি’র রিপোর্ট প্রান্ত পারভেজকে পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের হামলা, মিথ্যা মামলা ও পরিবারের সদস্যদের শীর্ষ সন্ত্রাসী দিয়ে গুম খুনের হুমকির ঘটনায় হামলাকারী এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মির আখতারুজ্জামান তারেক বলেন, ফোনে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দেয়ার পরেও এখনো গ্রেপ্তার না হওয়ায় এটি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বলেও ধিক্কার দেন তিনি। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম জামাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মুসা মিয়া সহ ঢাকা বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code