শিরোনাম
বন্যার গান রচয়িতা গীতিকার চারণ কবি মুকলেছ উদ্দিন বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়নে কোন প্রকার তালবাহানা চলবে না, ত্রান ও দু্র্যোগমন্ত্রী ——– আসাদুল হাবিব বিএনপির নাম ভাঙিয়ে হুমকি, কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ ​তুচ্ছ ঘটনায় মা ও মেয়েকে ঘরে ঢুকে মারধর, বানারীপাড়া হাসপাতালে ভর্তি বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ​বানারীপাড়ার আলতা গ্রামে ভেঙে পড়া সেতু যেন মরণফাঁদ: জনদুর্ভোগ চরমে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি রচিত ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত আবাসিক মহিলা মাদ্রাসায় কোন ধরণের পুরুষ শিক্ষক থাকতে পারবে না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তারেক রহমানের পিতা- মাতা দুজনই ছিলেন রাষ্ট্র প্রধান। তাঁর কাজ হোক দেশের সর্ববৃহৎ ও সর্বজনীন বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাপ্তাই হ্রদের ১৬টি গেট খুলে দেয়া হয়েছে;পানিবন্দি হতে পারেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ

SATYAJIT DAS / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। রোববার (২৫ আগষ্ট) সকাল ৮টার কিছু সময় পর বাঁধের গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২৪ আগষ্ট) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় জানিয়েছিল, গতকাল শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হয়নি। আজ রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে গেটগুলো খোলা হতে পারে।

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় প্রতিটি গেইট ৬ ইঞ্চি করে ১৬টি গেট দিয়ে ছাড়া হবে পানি। এতে পানি নিষ্কাশন করা হবে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক। এ ছাড়া বৃষ্টিতে পানি আরও বাড়লে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ আরও বাড়াতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।

Manual3 Ad Code

এ বিষয়ে নদী গবেষক ড. শফিকুল ইসলাম বলেন,’বিগত বেশ কিছুদিনের বৃষ্টিতে অনেক জায়গায় বেড়ি বাঁধ ভেঙে হালদার পানি হাটহাজারী,রাউজানসহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। এখন নতুন করে কাপ্তাই বাঁধ ছাড়লে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হতে পারে। এতে মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি মাছের ঘের,ফসলী জমিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে’।

এর আগে এক জরুরি বার্তায় বলা হয়েছে যে,’গতকাল শনিবার (২৪ আগষ্ট) দুপুরের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছিলো,রাঙামাটি জেলায় বৃষ্টির কারণে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শনিবার রাত ১০টার পরে সেকেন্ডে ৯ হাজার সিএফএস করে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

Manual7 Ad Code

ওই জরুরি বার্তায় বলা হয়,শনিবার (২৪ আগষ্ট) বিকেল ৩টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল,যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে ৯ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে। সাধারণত ১০৯ ফুটের বেশি উচ্চতা হলে পানি ছাড়া হয়।

Manual1 Ad Code

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে মূলত পানি থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। পানির উচ্চতা বেশি থাকায় এই কয়েকদিনে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এদিকে কাপ্তাই হ্রদের বাঁধের ফটকের ১৬টি গেট খুলে দেয়ায়,প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের ৪ উপজেলা। এতে পানিবন্দি হতে পারেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ।

Manual8 Ad Code

এ বিষয়ে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন,’ কাপ্তাই হ্রদে পানি বর্তমানে বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুলকার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে শনিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিলো,পরবর্তীতে রবিবার (২৫ আগষ্ট) সকাল ৮টার কিছু সময় পর বাঁধের গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। প্রতিবছর এভাবেই পানি ছাড়া হয়। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থানে থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code