শিরোনাম
হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা*
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সম্পর্কে অবহেলা বা উপেক্ষা !

SATYAJIT DAS / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

তপতী রাণী দাস:

Manual8 Ad Code

আমরা সমাজবদ্ধ জীব তাই আমরা পরিবার বা আত্মীয়স্বজন ছাড়াও অনেকের সাথেই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে থাকি।

যাঁরা কোমল হৃদয়ের অধিকারী মানুষ তাঁরাই অন্যের দ্বারা উপেক্ষা বা অবহেলার শিকার হোন বেশি। কপট স্বভাবের লোকগুলোই এমন কোমল মনের মানুষগুলোকে কষ্ট দেয় বেশি।

Manual7 Ad Code

নরম মনের মানুষগুলো এসব কপট মানুষের মানসিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব নীরবে সয়ে যায়। একটু পর্যবেক্ষণ করলেই দেখবেন নিরীহ লোকেরাই কপট স্বভাবের মানুষদের থেকে অপমান আর দূর্ব্যবহার বেশি পেয়ে থাকে।

Manual7 Ad Code

এমনকি আপন মানুষের কাছেও এঁরা প্রতারিত হয়।কোমলমতি এসব মানুষকে এজন্য অনেক খেসারতও দেয়া লাগে অতি দ্রুত কাউকে বিশ্বাস করতে গিয়ে।

এ নরম হৃদয়ের মানুষগুলোর কষ্টের সঙ্গী কেউ হয় না, দুর্দিনে ভরসা করার মত কাউকে খুঁজে পায় না। ভালবাসা তো দূরের কথা। এঁরা একা একাই থাকে আর একসময় চলে যায় এ পৃথিবী থেকে। এরই মাঝখানে নিয়ে যায় কিছু মানুষের দেয়া দুঃখ,কষ্ট আর অবহেলা।

কোমল স্বভাবের লোকেরা অন্যকে হৃদয় উজাড় করে ভালবাসলেও তাঁদেরকে কেউ কখনো মন থেকে ভালবাসে না। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন,
“বিকেল বেলার আলােয় মেশে হালকা লাল রং
বদলে যায় সমস্ত পৃথিবী
বদলে যায় মানুষের মুখ
হঠাৎ থমকে দাড়িয়ে মনে হয়, গ্রামের কুঁড়েঘরে
পা ছড়িয়ে বসে আছেন শুকনাে চোখে
আমার মা
আমায় আর সবাই ভুলে গেছে,ওই একজন ছাড়া!”

Manual7 Ad Code

কেন একজন মানুষ অপর মানুষটাকে অবহেলা করে তা একবার দেখে নেই। এগুলো হচ্ছে;-

(১) কোনো মানুষকে তার যোগ্যতার অধিক গুরুত্ব দিলে।
(২) অপরপক্ষ আপনাকে ডাকা মাত্রই আপনি খুব দ্রুত তাঁর সাড়া দিলে।
(৩) আপনি একেবারেই মন খুলে কথা বলেন যার ফলে তার কাছে আপনার গোপন বিষয়গুলো আর গোপন থাকে না।
(৪) খুব সহজেই অপরপক্ষকে নিতান্তই আপন মনে করে মনের সকল কথা বলে ফেলায় আপনার দূর্বল দিকগুলো সে বুঝতে পারে সহজেই।

তবুও ভালো থাকুক সেই মানুষগুলো যাঁরা একসময় তথাকথিত স্বজন বা বন্ধু ছিল।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code