শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা আটক

SATYAJIT DAS / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেট বিভাগের পৌর শহরে ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব-৯ সিলেট। সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৯ নভেম্বর) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলেন;- এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নিরব ও তার সহযোগী সাংগঠনিক সম্পাদক।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল আরও জানান,’গতকাল ১৮ নভেম্বর (সোমবার) সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটের সময় কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

 

উল্লেখ্য যে,’ গতকাল সোমবার সকাল ৭টার দিকে সিলেট মহানগরীর দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ঝাটিকা মিছিল করে ১৫/২০ জনের একদল তরুণ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে শ্লোগান দেয়া হয়। এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়। ঝাটিকা মিছিলের সময় প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো’।

 

স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায়,’মিছিলের ব্যানারে লেখা ছিলো- ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগণ মানে না’,’গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও লেখা ছিলো।

 

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকার পতনের পর এটিই প্রথম মিছিল ছিলো ছাত্রলীগ কর্মীদের।

Manual4 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code