শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদ পুনর্মিলনী নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার: মৌলভীবাজার প্রেসক্লাবের ব্যাখ্যা

সিলেট নিউজ ডেস্ক : / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

Manual6 Ad Code

মৌলভীবাজার‌ প্রতিনিধি:

মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে একটি মহলের অপপ্রচারে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ক্লাবের পক্ষ থেকে এক ব্যাখ্যামূলক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুন শহরের একটি রেস্টুরেন্টে প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখা, অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের উপস্থিতিতে ঈদোত্তর এক মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হলেও একটি চিহ্নিত মহল অনুষ্ঠানটিকে ঘিরে অপপ্রচারে লিপ্ত হয় এবং সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তোলে। এমনকি পুরনো ‘প্রেসক্লাব তালা-কাণ্ড’ও সামনে আনা হয়।ঈদ পুনর্মিলনী নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার: মৌলভীবাজার প্রেসক্লাবের ব্যাখ্যা

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের আগস্টে প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে চিহ্নিত করে কিছু ব্যক্তি প্রেসক্লাবের তালা ভেঙে ভেতরে ঢুকে অরাজকতা সৃষ্টি করে। এরপর সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্লাবের চাবি নিজেদের হেফাজতে নেয়।

Manual7 Ad Code

প্রেসক্লাবের বর্তমান কমিটির দাবি, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনীতিকদের কাছাকাছি থেকে সুবিধা নিয়েছেন, তারাই এখন নিজেদের বৈষম্যবিরোধী বলে প্রচার করছেন, অথচ তাঁদের অতীত কর্মকাণ্ড উল্টো কথা বলে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে বিতর্কিত করার প্রবণতা নিন্দনীয়। এমন আচরণ পরিহার করে সহাবস্থানের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code