শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

সিলেট নিউজ ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল):

Manual7 Ad Code

বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া-মোনাজাত, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখা এবং আত্মদানকারী শহীদদের বীরত্বগাথা ও তাৎপর্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
​”ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও অগণিত শহীদের মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আজকের নতুন বাংলাদেশ। শহীদদের এই অসামান্য ত্যাগ ও গণ-অভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।” বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। বক্তব্যে রিয়াজ মৃধা বলেন আমরা আর ৫ই আগস্ট চাইনা। শিশু শিক্ষার্থীদের মধ্যে ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরতে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানান। অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন ​ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহার, ​উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসী, সভায় বক্তারা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তস্নাত ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁদের অসামান্য অবদান গভীরভাবে স্মরণ করেন। আলোচনা শেষে গণ-অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে দিবসের তাৎপর্য ফুটিয়ে তুলতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক শুভ মোঘল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পলাশ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক শফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক ও রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রনি খান, সদস্য মাসুদ হাওলাদার, আল-আমিন স্বপনসহ স্থানীয় সুধীবৃন্দ ও অভিভাবকগণ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code