শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎

সিলেট নিউজ ডেস্ক / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

‎মৌলভীবাজারে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা
‎
‎
‎আজ বুধবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা ও শহর শাখা শিবিরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা
‎
‎
‎মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমাদের বাংলাদেশে অনেক গুলো সংকট আছে, তার মধ্যে একটা বড় সংকট হচ্ছে বাংলাদেশের মেধাবীদেরকে মূল্যায়ন করা হয় না।‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা
‎

Manual6 Ad Code

আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশে মেধাবীদের কিভাবে আটকানো যায় সেই প্রচেষ্টা করা হয়। এইজন্য আমাদেরকে দুই বছর আগে কোটা ব্যবস্থার বিরুদ্ধে একটি আন্দোলন করতে হয়েছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছে, অসংখ্য মানুষকে রাজপথে নামতে হয়েছে। আমাদের মেধাবীদেরকে কিভাবে থামানো যায় সেই চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকারের সময়ও আমরা ভেবেছিলাম এত বড় একটি আন্দোলনের পরে একটা বড় পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখলাম কয়েক দিন আগে একটি মন্ত্রণালয়ে একটি পেপার লিক হলো। এইযে আমাদের বাংলাদেশে বেকারদের একটি সমস্যা আছে, শিক্ষার্থীরা পড়াশোনা করে চাকরি-বাকরি কম, এর মধ্যে যারা নিবন্ধনে স্কুল কলেজ গুলোতে যারা জয়েন করে, তারা সরাসরি জয়েন করতে পারবে না। কিন্তু আমরা সেখানে দেখলাম অনেক ষড়যন্ত্র চলতেছে। তারা বলার চেষ্টা করতেছে, মেধার ভিত্তিতে না, কমিটি ডিসাইড করবে কারা চাকরি পাবে, কারা চাকরি পাবে না।”‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা
‎
‎
‎এ সময় প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী এবং মৌলভীবাজার শহর শিবিরের সাবেক সভাপতি মুরশেদ আহমদ চৌধুরীসহ সাবেক নেতৃবৃন্দ।
‎
‎সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ অর্জনকারী প্রায় ৪০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
‎
‎
‎

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code